PM Narendra Modi
Bengal Liberty: বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে বসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদ ভবনের অন্দরে এই বৈঠক কার্যকর হবে। সংসদ ভবন সূত্রে খবর, এই বৈঠকে প্রধানমন্ত্রীর কলকাতায় আসা-সহ রাজ্যের বর্তমান পরিস্থিতি, ইস্যুগুলো নিয়ে কথা হতে পারে।

দিল্লিতে শুভেন্দু অধিকারী (PM modi)
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই মুহূর্তে দিল্লি পৌঁছে গিয়েছেন। তিনি এই বৈঠকে থাকবেন কি-না, সেটা সময় বলবে। তবে, আজ তাঁর দিল্লি গমণ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।
বিজেপি সূত্রে খবর, এই বৈঠকের মূল উদ্দেশ্য হ’ল রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি-সহ ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা করা। (বিস্তারিত আসছে)
