over 44,000 voters excluded from CM's constituency
Bengal Liberty; রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর। কলকাতা পুরসভার আটটি ওয়ার্ড নিয়ে গঠিত এই বিধানসভা কেন্দ্র। সূত্রের খবর, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মোট ভোটার ২ লক্ষ ৬ হাজার ২৯৫ জন। যার মধ্যে ফর্ম ডিজিটাইজ হয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৫০৯ (৭৮.২৯%) জনের।
বৃহস্পতিবার এনুমারেশন পর্ব (Enumeration Form) শেষ হয়ে গিয়েছে। আগামী ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে পশ্চিমবঙ্গে। কমিশনের তথ্য অনুযায়ী এনুমারেশন পর্ব (Enumeration Form) শেষে বাংলায় খসড়া তালিকা থেকে মোট নাম বাদ যাচ্ছে ৫৮ লক্ষ ৭৭ হাজার ৮৫১ (৭.৫৯%) জনের। যার মধ্যে ভবানীপুরেরই রয়েছে ৪৪ হাজার ৭৮৭ (২১.৭১%) জন।
৪৪ হাজার ৭৮৭ (Bhabanipur Assembly)
মৃত ভোটার ১০ হাজার ৮৯৭ জন (৫.২৮%)
নিখোঁজ ভোটার ১৯ হাজার ৪৭১ জন (৯.৪৪%)
স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার ১২ হাজার ৫৪৭ জন (৬.০৮%)
ডুপ্লিকেট ১ হাজার ৯৭ জন
অন্যান্য ৭৭৫ জন
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে সেল্ফ ম্যাপিং করিয়েছেন ৭৩,৩০৬ জন। প্রোজেনি ম্যাপিং করিয়েছেন ৬৩,৪৫৬ জন। মুখ্যমন্ত্রীর কেন্দ্রে অনলাইনে ফর্ম জমা দিয়েছেন ১০ জন।
এই বাদ পড়া নামকে বিভিন্ন ভাগে ভাগ করেছে কমিশন। কেউ মৃত, কেউ অন্যত্র চলে গিয়েছেন, আবার কারও নাম রয়েছে একাধিক জায়গায়। মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রতে এত বেশি নাম বাদ পড়ায় ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গের মধ্যমণি হয়ে উঠছে ‘ভূতুড়ে ভোটার ‘। তাহলে কি এই কারণেই SIR চাইছিলেন না মুখ্যমন্ত্রী? প্রশ্ন রাজনৈতিক মহলে। এত নাম বাদ পড়ায় আসন্ন বিধানসভা ভোটে কতটা প্রভাব পড়বে তাই বিচার করবে ভোটব্যাঙ্ক।

