gaurav bhatia press conference
Bengal liberty: রাজনীতির সবচেয়ে দুর্নীতিগ্রস্থ পরিবার হল গান্ধী পরিবার। সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করলেন বিজেপি জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া (BJP Spokesperson Gaurav Bhatia)। তাঁর দাবি, ন্যাশনাল হেরাল্ড-কাণ্ডে (National Herald Case) এই পরিবার প্রায় ২ হাজার কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করেছে (gaurav bhatia press conference)।
দিল্লির একটি আদালত ন্যাশনাল হেরাল্ড মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অভিযোগ আমলে নিতে অস্বীকৃতি জানানোর একদিন পর বিজেপির তরফে এই প্রতিক্রিয়া সামনে এলো। আজ, বুধবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে গৌরব ভাটিয়া বলেন, “কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সম্প্রতি ন্যাশনাল হেরাল্ড মামলা প্রসঙ্গে যা বলেছেন, তা সনিয়া গান্ধী (Sonia Gandhi) এবং রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে সম্পর্কিত। মল্লিকার্জুন খাড়গে আদালতের রায়কে ক্লিন চিট হিসেবে উপস্থাপন করে জনগণকে বিভ্রান্ত করছেন। তাঁর যুক্তি, আদালতের রায় আইনি ও প্রযুক্তিগত ভিত্তিতে দেওয়া হয়েছে, অভিযোগের ভিত্তির উপর নয়।
মিথ্যাবাদী গান্ধী পরিবার:গৌরব ভাটিয়া (gaurav bhatia press conference)
তিনি আরও বলেন, “রাজনীতিতে যদি কেউ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত থেকে থাকে, তবে তা হলো এই মিথ্যাবাদী গান্ধী পরিবার। রাজনীতিতে যদি কেউ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত থাকে, তবে তা হল গান্ধী পরিবার। তিনি আরও বলেছেন, সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং রবার্ট ভদ্রা এখনও জামিনে রয়েছেন, যাদের প্রতারক বলে আক্রমণ করেন বিজেপি মুখপাত্র।
এর আগে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেছিলেন যে ক্ষমতাসীন সরকার ‘রাজনৈতিক প্রতিহিংসা’ নিয়ে ন্যাশনাল হেরাল্ড মামলাটি চালাচ্ছে। তাঁর দাবি ছিল, যে এই মামলাটি কেবল গান্ধী পরিবারকে হয়রানি করার উদ্দেশ্যেই করা হয়েছে। এই বিষয়ে সংবাদমাধ্যমকে সম্বোধন করে খার্গে বলেন, অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই এবং তিনি দাবি করেন যে এই মামলায় কোনো প্রথম FIR দায়ের করা হয়নি। “তারা রাজনৈতিক প্রতিহিংসার জন্য এটি করছে। এই মামলাটি কেবল গান্ধী পরিবারকে হয়রানি করার জন্যই। এই মামলায় কোনো FIR নেই! আমাদের স্লোগান হলো ‘সত্যমেব জয়তে’, এবং আমরা এই মামলার রায়কে স্বাগত জানাই বলে জানান খার্গে।
