India summons again Bangladesh High Commissioner
Bengal Liberty: বুধবার দুপুর থেকে ঢাকায় ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। নয়াদিল্লির এই সিদ্ধান্তকে ‘ নিরাপত্তাগত কারণ ‘ দেখিয়ে বাংলাদেশের ‘ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’-এর (আইভ্যাক) তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। বাংলাদেশে ভারতের ভিসাকেন্দ্রটি রয়েছে ঢাকার যমুনা ফিউচার পার্কে। নিরাপত্তা পরিস্থিতির কথা বলা হলেও সবিস্তার কিছু জানানো হয়নি বিবৃতিতে। স্বাভাবিক ভাবেই বিষয়টি নিয়ে দানা বেঁধেছে কৌতূহল (India is closing visa application centre of Bangladesh)।
আইভ্যাক-এর তরফে প্রকাশিত বিবৃতি (India is closing visa application centre of Bangladesh)
বাংলাদেশের ‘ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’-এর (আইভ্যাক) তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়,নিরাপত্তাগত কারণে ঢাকায় ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। তবে, কতক্ষন বা কতদিন এটি বন্ধ থাকবে, তা ওই বিবৃতিতে বলা হয়নি। তবে জানানো হয়েছে, যে সমস্ত ভিসা আবেদনকারী বুধবারের জন্য ‘স্লট’ বুক করেছিলেন, তাঁদের জন্য নতুন তারিখ এবং সময় নির্ধারণ করা হবে।
অপরদিকে,এদিন দুপুর ১২টা নাগাদ দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাকে তলব করা হয়েছিল। ভারতের উত্তর-পূর্বের সাত রাজ্য বা সেভেন সিস্টার্স (Seven Sisters) নিয়ে এনসিপি নেতা হাসনাত আবদুল্লার ভারতবিরোধী উসকানিমূলক মন্তব্যের জেরেই এই তলব। তিনি সোমবার এক সভা থেকে সরাসরি সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিলেন। তারপরই ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছিল ভারত সরকার। এরপরই একদিকে যেমন বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করা হয় অপরদিকে চলমান নিরাপত্তার বিষয় বিবেচনা করে ঢাকায় ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চলমান পরিস্থিতিতে ভিসাকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ২৬ এর ১২ ই ফেব্রুয়ারি বাংলাদেশে রয়েছে জাতীয় সংসদের নির্বাচন। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন নেতাদের মুখে শোনা যাচ্ছে ভারতবিরোধী মন্তব্য। সেই আবহে বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভোটের আগে এই অশান্তি আরও বাড়ার আশঙ্কা করে সম্প্রতি বিবৃতি জারি করে ঢাকার মার্কিন দূতাবাস।

