Suvendu on Saokat Molla
Bengal Liberty Desk, ১৭ ডিসেম্বর কলকাতা: একসময় তৃণমূল সুপ্রিম স্বয়ং তাঁর দলের কর্মী তথা কানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে বোমা বাঁধার দায়ে অভিযুক্ত করেছিলেন। সেই তৃণমূল বিধায়ককেই এবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) গুরুত্বপূর্ণ কোর্ট মেম্বার (court member) পদে নিযুক্ত করা হল। এই নিয়োগ দিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার সচিবালয় (West Bengal Assembly)। তাঁর এই নিয়োগকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল রাজ্য রাজনীতিতে। বিরোধীরা তাঁর এই পদপ্রপ্তিকে কটাক্ষ করতে ছাড়েনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শওকতকে ‘বোম বাঁধার প্রফেসর’ বলে আখ্যা দিয়ে ট্যুইট করেন (Suvendu on Saokat Molla)। তাঁর এই পোস্ট ভাইরাল ইতিমধ্যেই।

শুভেন্দু অধিকারীর ট্যুইট (Suvendu on Saokat Molla)
নিয়োগের প্রমাণ হিসেবে বিধানসভা সচিবালয়ের বিজ্ঞপ্তি কমেন্ট বক্সে শেয়ার করে বিরোধী দলনেতা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে একহাত নিলেন। তৃণমূল বিধায়ককে আখ্যায়িত করেন ‘বোম বাঁধার প্রফেসর’ বলে। এদিন তিনি ক্যাপশনে লেখেন,“বিশিষ্ট শিক্ষাবিদ ‘বোম বাঁধার প্রফেসর’ জনাব শওকত মোল্লাকে পশ্চিমবঙ্গ বিধানসভার সচিবালয়, আলিয়া বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কোর্ট মেম্বার পদের দায়িত্বে নিযুক্ত করেছে! মনে হয় পশ্চিমবঙ্গে প্রকৃত শিক্ষাবিদের আকাল পড়েছে!”
তার পাশাপশি একটি পুরোনো ভিডিও পোস্ট করে তীব্র কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভিডিওতে দেখা যাচ্ছে শওকত মোল্লা দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় বাস টার্মিনাল করার প্রস্তাব রাখেন মুখ্যমন্ত্রীর কাছে। সেই প্রস্তাব নাকচ করে মুখ্যমন্ত্রী বলতে শোনা যায়, ” তোরা তো ওখানে মারপিট করিস আর বোম বাঁধিস।” উত্তরে তৃণমূল বিধায়ক সেখানে কোনও সমস্যাই নেই বললে মুখ্যমন্ত্রী পাল্টা জবাব দেন, “জাহাঙ্গিরকে ঢুকতেই দাও না, আর কোনও সমস্যাই নেই?”
আলিয়া বিশ্ববিদ্যালয়ের এই পদের জন্য তিনজনের নাম নথিভুক্ত ছিল। তাদের মধ্যে একজন ছিলেন সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দোপাধ্যায় এবং আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি । অতঃপর শিকে ছিঁড়ল মুসলিম বিধায়ক শওকত মোল্লার ভাগ্যেই।
শুভেন্দু অধিকারীর এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই শোরগোল ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। বিরোধী দলনেতার এই ভিডিও পোস্ট করতেই চর্চা শুরু হয়েছে। বিরোধীরা অবশ্য কটাক্ষের সুরে এই ঘটনাকে শুধুমাত্র মুসলিম তোষণ ছাড়া আর কিছুই নয় বলেই জানিয়েছে। তাঁদের মন্তব্য এই ভাবেই মুসলিম তোষণ করে মুসলিম ভোটব্যাঙ্ক ফেরাতে চায়ছে তৃণমূল। সর্বোপরি, আলিয়া বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কোর্ট মেম্বার পদে শওকত মোল্লাকে দায়িত্ব প্রসঙ্গে প্রশ্ন উঠেছে বিস্তর।

