Sourav Ganguly files complaint
Bengal Liberty: আপত্তিকর মন্তব্যের অভিযোগ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের। অভিযোগের ভিত্তিতে আর্জেন্টিনার ফুটবল দলের এক ফ্যান ক্লাবের কর্তার বিরুদ্ধে লালবাজারে অভিযোগ দায়ের করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly files complaint)। এদিন কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন তিনি।
সৌরভ গাঙ্গুলির অভিযোগ (Sourav Ganguly files complaint)
বৃহস্পতিবার ইমেল করে লালবাজারে অভিযোগ জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly files complaint)। তাঁর অভিযোগ, আর্জেন্টিনার ফুটবল দলের এক ফ্যান ক্লাবের কর্তা প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে কিছু আপত্তিকর মন্তব্য করেছেন। সৌরভ গাঙ্গুলির বক্তব্য,এই মন্তব্যের জেরে তাঁর সুনাম এবং মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে। অভিযোগপত্রে তিনি যাঁর কথা উল্লেখ করেছেন তিনি হলেন জনৈক উত্তম সাহা। কে এই উত্তম সাহা? কলকাতার ‘আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব’-এর সভাপতি ওই উল্লেখিত জনৈক উত্তম।
কলকাতায় যুবভারতীতে মেসির অনুষ্ঠানে মূল আয়োজক শতদ্রু দত্তের সাথে সৌরভের নাম জুড়ে উত্তম কিছু মন্তব্য করেন বলে অভিযোগ। অভিযোগ পত্রে সৌরভ লিখেছেন, ওই ব্যক্তি তাঁর বিরুদ্ধে মিথ্যা, বিদ্বেষপূর্ণ, আপত্তিকর এবং মানহানিকর মন্তব্য করেছেন। লালবাজারে পাঠানো চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ক্রীড়াবিদ এবং ক্রীড়া প্রশাসক হিসেবে তিনি যে সুখ্যাতি অর্জন করেছেন অবাস্তব অভিযোগ তুলে তাঁর সেই সুনাম নষ্ট করার চেষ্টা হচ্ছে।
প্রসঙ্গত, ১৩ ই ডিসেম্বর যুবভারতীতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবল তারকা লিওনেল মেসি। তাঁকে এক ঝলক দেখার জন্য চড়া দামে হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটে ভিড় জমিয়েছিলেন দর্শকরা। অভিযোগ, রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের ভিড়ে দর্শকরা মেসিকে ঠিকমতো দেখতেই পাননি। বিশৃঙ্খলার আঁচ করে কয়েক মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে বাধ্য হন মেসি। ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের ভাঙচুর চালায়। এরপরই অনুষ্ঠানে অব্যবস্থার অভিযোগে গ্রেফতার করা হয় মূল আয়োজক শতদ্রু দত্তকে।
এই পরিস্থিতিতে শতদ্রুর সঙ্গে সৌরভের নাম জুড়ে‘ আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব’- এর সভাপতির মন্তব্যের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার লালবাজারে চিঠি পাঠিয়েছেন সৌরভ। তাঁকে নিয়ে কী মন্তব্য করা হয়েছে, তা-ও পুলিশকে পাঠানো চিঠিতে বিস্তারিত উল্লেখ করেছেন তিনি।
