Supporters are standing by Arup Biswas
Bengal liberty Desk, ১৮ ডিসেম্বর, কলকাতা: দু’দিন আগে পর্যন্তও তাঁকে ঘিরে ছিল হাজারো বিতর্ক! অনেক সমালোচনা! দলের অন্দরে থেকে দলের বাইরে। গত মঙ্গলবার অব্যাহতি চেয়েছিলেন শুধু ক্রীড়া দফতর থেকে। মঙ্গলবারই ক্রীড়ামন্ত্রীর পদ থেকে তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়ে গেলেও এখনও মন্ত্রিসভায় রয়েছেন তিনি। এই ‘তিনি’ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বর্তমানে যুব কল্যাণ দফতরের পাশাপাশি রাজ্যের বিদ্যুৎ দফতরেরও মন্ত্রীও বটে, অর্থাৎ তাঁর অধীনে এখন দু’টি দফতর মোটে (Supporters are standing by Arup Biswas)।
অরূপের পাশে অনুগামীরা(Supporters are standing by Arup Biswas)
সোশ্যাল মিডিয়া থেকে রাজ্য রাজনীতির খবরে যখন সমালোচিত প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সেই আবহে এ বার অরূপের হয়ে ব্যাট ধরলেন ‘দাদার’ অনুগামী। অরূপের হয়ে আসরে নামলেন তাঁর অনুগামী কাউন্সিলর তথা কলকাতা পুরসভার ১১ নম্বর বরো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী (Tarakeswar Chakraborty)। নিজের সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, ‘ধৈর্য রাখুন, সব চক্রান্তের জবাব মিলবে। সত্যের জয় হবেই।’ যদিও তাঁর করা এই পোস্টে কারোর নাম উল্লেখ করেননি তারকেশ্বর চক্রবর্তী। তবে পোস্টের অধিকাংশ তৃণমূল সমর্থকদের কমেন্ট থেকে এটা স্পষ্ট যে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে নিয়েই করা ওই পোস্ট। আদতে পোস্টের মাধ্যমে তারকেশ্বর চক্রবর্তীর বার্তা, অরূপের সঙ্গেই আছেন তাঁর অনুগামীরা (Supporters are standing by Arup Biswas)।
।
কী হয়েছিল? (Supporters are standing by Arup Biswas)
যুবভারতী স্টেডিয়ামে মেসির (Lionel Messi) সঙ্গে ছবি বিতর্কের জল গড়িয়েছে বহুদূর! ১৩ ডিসেম্বর, গত শনিবার স্টেডিয়ামের ভিতরে মেসিকে ঘিরে থাকা মন্ত্রী অরূপ বিশ্বাস সহ আরও অনেকের উপস্থিতি (Arup Biswas) ক্ষোভের সৃষ্টি করেছিল গ্যালারিতে বসে থাকা দর্শকদের মধ্যে। অভিযোগ ওঠে, মাঠে মেসি যত ক্ষণ ছিলেন, তত ক্ষণ তাঁর গায়ের সঙ্গে সেঁটে ছিলেন অরূপ বিশ্বাস। তার পর থেকেই ফুটবলপ্রেমী জনতার কাঠগড়ায় অরূপ। যত দিন গড়িয়েছে, ততই সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করে মেসির গায়ে লেপ্টে-থাকা অরূপের ছবি। যুবভারতীয় গ্যালারি ছাড়িয়ে দলের অন্দরেও সমালোচিত হতে শুরু করেন অরূপ বিশ্বাস। তখন থেকেই প্রশাসনের অন্দরে জল্পনা তৈরি হয়, অরূপকে কি তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে, না কি অরূপ পদত্যাগ করবেন?
এই আবহে গত মঙ্গলবার দিনভর তপ্ত ছিল রাজ্য-রাজনীতি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় ছিল ক্রীড়ামন্ত্রীর পদ অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে অরূপ বিশ্বাসের পাঠানো ইস্তফাপত্র। আর তার পর অরূপ বিশ্বাসের ইস্তফার ইচ্ছাপ্রকাশে মুখ্যমন্ত্রীর সম্মতি দিনভর ছিল খবরের শিরোনামে। মঙ্গলবারই ইস্তফাপত্র গ্রহণ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, ক্রীড়া দফতর অন্য কারও হাতে দেওয়া হবে না। যত ক্ষণ না ‘নিরপেক্ষ’ তদন্ত শেষ হচ্ছে, তত ক্ষণ তিনি নিজের হাতেই রাখবেন সেই দফতর। ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রী হবেন মমতা।
কিন্তু তারপরও অরূপ বিশ্বাসের গ্রেফতারির দাবিতে সরব হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা বলেন সবটাই ‘আইওয়াশ’, নাটক।
