india vs srilanka
Bengal Liberty: বিশ্বকাপ জয়ের পর এখনও যে ওই ছন্দ বিদ্যমান , তা প্রমাণ করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বিশাখাপত্তনমের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় দল।
প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কাকে ২০ ওভারে ৬ উইকেট ১২১ রানে হারা হরমনপ্রীতের দল। দুই ওপেনার স্মৃতি মন্ধানা ও শেফালি বর্মা ছন্দে না থাকলেও ম্যাচ জেতাতে কোনও সমস্যা হয়নি ভারতের।
ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের মাঝেই মাঠে নামা স্মৃতি মন্ধানা ২৫ বলে ২৫ রান করেন।ম্যাচে স্মৃতির স্ট্রাইক রেট কম থাকলেও, চারটি চার মারেন স্মৃতি মান্ধানা।ফিল্ডিংয়ে একটি ক্যাচ ফস্কান তিনি। তবে এই ম্যাচেই রেকর্ড গড়েন মন্ধানা-মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় ব্যাটার হিসেবে ৪০০০ রান পূর্ণ করেন তিনি। অন্য ওপেনার শেফালি বর্মা আউট হন মাত্র ৯ রানে (india vs sri lanka)।
দুই ওপেনারের ব্যর্থতার পর দায়িত্ব নেন জেমাইমা রদ্রিগেজ়। প্রথম থেকেই জোরদার ব্যাটিং করে শ্রীলঙ্কার বোলারদের চাপে রাখেন তিনি। দৌড়ে রান নেওয়ার পাশাপাশি খারাপ বল পেলেই বাউন্ডারি মারেন। মন্ধানা আউট হওয়ার পর আরও গতি বাড়ান জেমাইমা। শেষ পর্যন্ত ৪৪ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন তিনি পাশাপাশি মারেন ১০টি চার। তাঁর ব্যাট থেকেই আসে ম্যাচ উইনিং রান। অধিনায়ক হরমনপ্রীত কৌর ১৫ রান করে অপরাজিত থাকেন।
এর আগে ভারতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় রান তুলতে পারেনি শ্রীলঙ্কা। এক দিনের বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করা ক্রান্তি গৌড় ছোট ফরম্যাটে নিজের প্রথম উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার ইনিংসে ধাক্কা দেন। অভিষেক ম্যাচে বাঁহাতি স্পিনার বৈষ্ণবী শর্মা ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নজর কাড়েন, যদিও উইকেট পাননি। অরুন্ধতী রেড্ডি, দীপ্তি শর্মা ও শ্রীচরণীর আঁটসাঁট বোলিংয়ে ১২১ রানেই থেমে যায় শ্রীলঙ্কা।
ভারতের চিন্তার জায়গা ফিল্ডিং (india vs sri lanka)
তবে এই জয়ের মাঝেও ভারতের চিন্তার জায়গা ফিল্ডিং। কারণ ম্যাচে তিনটি ক্যাচ ফস্কায় ভারত। শ্রীচরণী ছাড়েন দু’টি, একটি ক্যাচ হাতছাড়া করেন মন্ধানা। নাহলে শ্রীলঙ্কার রান আরও কম হতে পারত। এখন দেখার আগামীতে কি পারফমেন্স দেয় ভারত (india vs sri lanka)।
