Healthy nuts
Bengal Liberty: শীত পড়তেই শুরু উৎসবের আমেজ, আর তার সাথেই রয়েছে দেদার খাওয়া দাওয়া, টেবিল ভরে থাকে মিষ্টি, ভাজাভুজি আর হাই-ক্যালোরি খাবার। তাই এই সময় ডায়েট সামলানো প্রায় অসম্ভব!
তবুও যদি একটু বুদ্ধি করে হালকা-স্বাস্থ্যকর সজলখাবারের দিকে ঝোঁকা যায়, তাহলে শরীর ও মন দুটোই থাকবে ফুরফুরে ও এনার্জেটিক।
তবে ব্যস্ততার কারণে স্বাস্থ্যকর খাবার বানানো সম্ভব সম্ভব না হলেও, শরীরের পুষ্টি ও শক্তি বজায় রাখার সহজ উপায় আছে সেটা বাদাম(Healthy nuts)।
প্রোটিন, ফাইবার, হেলদি ফ্যাট এবং ভিটামিনে ভরপুর এই ছোট্ট বাদাম দিনের ব্যস্ততায়ও শরীরকে শক্তি দেয়, ক্ষিদে মেটায় এবং হালকা-ফিট রাখে।
বিশেষজ্ঞদের মতে বাদাম হতে পারে তার সবচেয়ে ভালো বিকল্প। সম্প্রতি এআইআইএমএস, হার্ভার্ড ও স্ট্যানফোর্ড (trained at AIIMS, Harvard & Stanford) প্রশিক্ষিত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ড. সোরভ শেঠী (Dr. Saurabh Sethi) সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, কোন বাদাম কখন খেলে শরীরের জন্য সবচেয়ে উপকারী (Healthy nuts)।
এক নজরে দেখে নিন কোন বাদাম কখন খাবেন? (Healthy nuts)
Almonds (বাদাম)
♦ ভিটামিন E, ম্যাগনেসিয়াম, ফাইবার ও প্রোটিনে ভরপুর
♦হার্ট হেলথ ভালো রাখে, ব্লাড সুগার কন্ট্রোলে সহায়তা করে,
-এটি খাবেন সকালে, কারণ এটি মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় ও দিনের এনার্জি দেয়।
Walnuts (আখরোট)
♦ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ, মস্তিষ্কের জন্য সেরা
♦ অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ইনফ্লামেশন কমায়
-এটি খাবেন সন্ধ্যায়, এটি ঘুম উন্নত করে ও ব্রেইন হেলথে কাজ করে।
Cashew (কাজু)
♦ ম্যাগনেশিয়াম, কপার, জিঙ্ক ইমিউনিটি শক্তিশালী করে
♦ পরিমিত খেলে ওজন নিয়ন্ত্রণেও কাজে দেয়
-এটি খাবেন দুপুরে লাঞ্চের সাথে, এটি শরীরে শক্তি ধরে রাখতে সাহায্য করে।
Peanuts (চিনেবাদাম)
♦ প্রোটিন, নাইআসিন ও রেসভারেট্রল গুড ফর হার্ট
♦সহজলভ্য ও যেকোনো সময় স্ন্যাকিং অপশন
-এটি যে-কোনো সময়ে খাওয়া যেতে পারে কারণ এটি ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে।
Pine Nuts (চিলগোজা)
♦ Pinolenic acid ক্ষুধা কমিয়ে ওজন কমাতে সাহায্য করে
♦ভিটামিন K ও ম্যাগনেশিয়ামে সমৃদ্ধ
-এটি খাবেন বেলা ১১টা–১২টার মধ্যে, mid-morning snack হিসেবে এটি ভীষণ উপকারী।
Pecans (পেকান)
♦ পলিফেনল কোলেস্টেরল কমায় এবংঅ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।
♦ ব্লাড সুগার স্থির রাখতেও সাহায্য করে
-এটি খাবেন ডেজার্টের সাথে, চিনি শোষণ কমাতে সাহায্য করে।
Pistachios (পেস্তা)
♦ প্রোটিন ও ভিটামিন B6 বেশি, এনার্জি স্ট্যাবল রাখে
♦ মুড ও ফোকাস বাড়াতে সাহায্য করে
-এটি খাবেন বিকেলে বা কাজের মাঝে, এনার্জি লেভেল ধরে রাখতে ও হঠাৎ ক্ষিদে কমাতে সাহায্য করে।
এক মুঠো বাদাম দিতে পারে দিনের ক্লান্তি কাটানোর শক্তি, শরীর ফিট রাখার সহায়তা এবং হেলদি জীবনধারার আনন্দ। তাই নিজের স্বাস্থ্য ভালো রাখতে খেতে থাকুন বাদাম!
