Bengal Liberty: নতুন ইংরেজি বছরের প্রথম দিনেই শীত তার শক্তি বুঝিয়ে দিল কলকাতায়। বৃহস্পতিবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় ২.৬ ডিগ্রি কম। গত ১৮ বছরে ১ জানুয়ারি কলকাতায় এতটা পারদপতন হয়নি। এর আগে ২০০৮ সালে বছরের প্রথম দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি। দীর্ঘ সময় পর ফের হাড়কাঁপানো শীতে কাঁপল মহানগর Weather Update।
কী বলছে হাওয়া অফিস Weather Update
আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট অব্যাহত থাকবে। শুক্রবারও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সকালের দিকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি, যার ফলে দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে নেমে ২০০ মিটার পর্যন্ত হতে পারে।
কলকাতার আবহাওয়া Weather Update
বুধবার ছিল চলতি মরসুমের শীতলতম দিন—ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ভোরে তা সামান্য বেড়ে ১১.৬ ডিগ্রি হলেও শীতের তীব্রতা কমেনি। সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে, যার জেরে দৃশ্যমানতা কমতে পারে।
আরও খবর
দক্ষিণের আবহাওয়া Weather Update
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তার পরের চার দিন তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ, আপাতত আগামী সাত দিন শীতের কনকনানি বজায় থাকবে। এরপর ফের পারদ নামার সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবারও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সকালের দিকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তরের আবহাওয়া Weather Update
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তার পরের চার দিনে ধীরে ধীরে শীত বাড়তে পারে। এখানেও সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিঙের পার্বত্য এলাকায় তুষারপাতেরও ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর Weather Update।


