Unnayoner Panchali
Bengal Liberty: সামনেই বিধানসভা নির্বাচন। বিরোধী ও শাসক শিবিরের সংঘাত চরমে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জোরকদমে নেমেছে বিজেপি। এই আবহে আজ নন্দীগ্রামের বিভিন্ন প্রান্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘উন্নয়নের পাঁচালী’-র পাল্টা হিসেবে ‘অনুউন্নয়নের পাঁচালী’ প্রচার চালাল বিজেপি। সেই প্রচারের ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেছেন বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী। ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁর গড়ে বিভিন্ন এলাকায় বিজেপির পক্ষ থেকে ‘অনুউন্নয়নের পাঁচালী’ প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, (Unnayoner Panchali)
গত ২ ডিসেম্বর রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়ন ও বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য সাধারণ মানুষের সামনে তুলে ধরতে ‘উন্নয়নের পাঁচালী’ উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
