ASHA Workers Protest
Bengal Liberty: ৭ ই জানুয়ারির পর ২১ শে জানুয়ারি ফের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক আশা কর্মীদের (ASHA Workers Protest)। তার আগেই রাতারাতি লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হলো স্বাস্থ্য ভবন চত্বর। নিজের হকের দাবিতে প্রতিবাদের ভাষাকে এভাবেই নির্মমতার পরিচয় দেন রাজ্যের পুলিশমন্ত্রী।

স্বাস্থ্য ভবন অভিযানের ডাক
বেতনবৃদ্ধি সহ ৮ দফার দাবি নিয়ে স্বাস্থ্য ভবন (Swasthya Bhawan) অভিযান করেছিলেন আশা কর্মীরা। ১৬ দিনের কর্মবিরতির পর স্বাস্থ্য ভবনের অভিযান কার্যত অচল করে দিয়েছিল সল্টলেকের সেক্টর ফাইভ চত্বর। আবারও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষনে ২১ শে জানুয়ারি স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন আশা কর্মীরা
তার আগে লোহার প্রাচীর তৈরি করে আন্দোলন ঠেকাতে প্রস্তুত রাজ্য পুলিশ। গ্রামগঞ্জ থেকে আসা আশা কর্মীদের রুখতে রাত জেগে লোহার নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হলো স্বাস্থ্য ভবন। রাতারাতি লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হলো স্বাস্থ্য ভবন চত্বর।
ন্যায় অধিকার আদায়ের কর্মসূচিকে সরকারের তরফ থেকে যেভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে তাতে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) সমাজ মাধ্যমে একটি ছবি পোস্ট করে নিন্দা জানান।
