(ISF Rally Kolkata)
Bengal Liberty , ২১ জানুয়ারি , কলকাতা – ISF এর প্রতিষ্ঠা দিবসকে(ISF Rally Kolkata) কেন্দ্র করে জনকোলাহল পূর্ণ শহীদ মিনার মাঠ। লক্ষাধিক কর্মী সমর্থক ভীড় জমিয়েছে কলকাতায়। সংখ্যালঘুদের মতে, ” ভাইজানের ন্যায়ের পথে দেখানো পথেই আমরা এগোবো, উনি আমাদের অনুপ্রেরণা” ফলে ধীরে ধীরে সংখ্যালঘু দের মধ্যে প্রত্যাশা, আশার আলো জাগিয়েছে ISF পার্টি এবং তাদের এই যাত্রাপথের দিশারি তাদের প্রিয় ভাইজান, নওশাদ সিদ্দিকি। কলকাতার (ISF Rally Kolkata)বাইরে থেকেও অগণিত মানুষ ভিড় জমিয়েছে এই সমাবেশে।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছে লক্ষাধিক মানুষ(ISF Rally Kolkata)। দলীয় সংখ্যালঘু কর্মীরা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জীকে ঘুঘনিকন্যা, ফাইলচোর, চাকরীচোর , গরুচোর, কয়লাচোর বলে আখ্যায়িত করতে ছাড়েনি।

সভামঞ্চ থেকে নওশাদ সিদ্ধিকীর সরাসরি ঘোষণা (ISF Rally Kolkata)
শহীদ মিনারের মঞ্চ থেকে ISF এর চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্ধিকী(ISF Rally Kolkata) সরাসরি তার দলীয় কর্মীদের জানিয়েছেন, “আমরা ক্ষমতায় আসলে অন্তত ৫০ জনের মধ্যে ১০ জন অনগ্রসর মুসলমান চাকরি পাবে, ২২ টা দলিত চাকরি পাবে, ৬ জন আদিবাসী দিদি বোন চাকরি পাবে।পরিযায়ী শ্রমিকের ওপরে অকথ্য অত্যাচার চালানো হচ্ছে। তাদের সুরক্ষিত থাকার অধিকার সংবিধানের পাতা অবধি সীমিত, বাস্তবে নেই। সমাজ থেকে চোর ডাকাত গুন্ডাদের বহিস্কার করা প্রয়োজন। সরকারী কর্মচারীরা তাদের প্রাপ্য DA পাবে কেন্দ্রের সমান। শুধু তাই নয়, শুন্য পদগুলো পূরণের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ করা হবে সমাজ থেকে। ”
তামান্না, তিলোত্তমা আজও বিচারাধীন, এই সমাজে নারীদের কোনো নিরাপত্তা নেই। নারী পুরুষ ভেদাভেদহীন সমাজ গড়তে হবে। প্রশাসনিক কারণবশত আমরা ব্রিগেড ময়দান পেতে আজ অসমর্থ হয়েছি। তৃণমূল ও বিজেপি জোটবেঁধে SIR নামক সমস্যার সৃষ্টি করছে। তৃণমূল জানিয়েছিল SIR হতে দেবে না অথচ নাম বাদ গেছে অগণিত মানুষের। এমনকি ভোটার তালিকা থেকে একাধিক মৃত ব্যক্তির নাম বাদ পড়েনি। তৃণমূল ভোট হারানোর ভয় পাচ্ছে।

মঞ্চ থেকে অপ্রতিরোধ্য নওশাদ সিদ্ধিকী(ISF Rally Kolkata)
তৃণমূল চায় না বাংলার মানুষ শান্তি পাক। এরা শিক্ষার পরিকাঠামো ধ্বংস করেছে। শিক্ষকেরা রাস্তায় পড়ে থেকেছেন দিনের পর দিন। এই হয়রানির জন্য বিধানসভা থেকে নিন্দাপ্রস্তাব পাশ করানো প্রয়োজন। সংখ্যালঘুদের ওরা ব্যবহার করছে ভোটের জন্য। রাজ্য সরকারের কর্তব্য দুয়ারে সরকারের মতো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পৌঁছে দেওয়া অথচ তারা তাদের কর্তব্য থেকে বিরত। রাজ্য সরকার ২০২৩ এর নির্বাচনে অগণিত ভোট লুটেছে , ফলে তিনজন সমাজ সেবক সৈয়দ মৈউদ্দিন , সৈয়দ হাসান ও সৈয়দ রেজাউল গাজী আত্মঘাতী হয়েছিলেন।

একাধিক সংখ্যাগরিষ্ঠ মানুষকে রাস্তায় নামতে হয়েছে নিজেদের অস্তিত্ব পূরণের জন্য(ISF Rally Kolkata)। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সংখ্যালঘুদের (ISF Rally Kolkata) মধ্যে ISF দলের জনপ্রিয়তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আসন্ন নির্বাচনে এর প্রভাব যথেষ্ট।

