Farakka Incident
Bengal Liberty, Kolkata:ফারাক্কায় সরকারি অফিসে ভাঙচুর ও তাণ্ডবের ঘটনার (Farakka Incident) আট দিন পর অবশেষে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন(Election commission)। ১৪ জানুয়ারি ফারাক্কার বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় (Farakka government office vandalized) তৃণমূল কংগ্রেসের বিধায়ক (TMC MLA) মণিরুল ইসলামের (Monirul Islam) বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের জেলা নির্বাচনী আধিকারিককে বিকেল পাঁচটার মধ্যে এফআইআর নথিভুক্ত করে কমিশনে রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

এফআইআর করার সিদ্ধান্তের কারন(Farakka Incident)
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ফারাক্কার ঘটনার একটি ভাইরাল ভিডিও কমিশনের নজরে এসেছে। ওই ভিডিওতে তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কড়া ও আক্রমণাত্মক ভাষায় মন্তব্য করতে দেখা যায়। কমিশনের মতে, ওই বক্তব্য প্ররোচনামূলক এবং উসকানিমূলক আচরণের ইঙ্গিত দিচ্ছে। সেই কারণেই তাঁর বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফারাক্কার ঘটনা(Farakka Incident)
উল্লেখ্য, ফারাক্কার বিডিও অফিসে তৃণমূল বিধায়কের উপস্থিতিতে ব্যাপক ভাঙচুর ও তাণ্ডবের অভিযোগ ওঠে। ঘটনার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও প্রথম পর্যায়ে বিধায়কের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। যদিও এই ঘটনায় একজন তৃণমূল নেতা, ফরাক্কার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম এবং চারজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ (5 allready arrested)। তবে নির্বাচন কমিশনের নির্দেশে এবার বিধায়ক মণিরুল ইসলামের বিরুদ্ধেও এফআইআর দায়েরের প্রক্রিয়া শুরু হল।
বিরোধীদের (BJP) অভিযোগ, ফারাক্কার ঘটনায় শুরুতেই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে পরবর্তী সময়ে চাকুলিয়ার (Chakuliya Incident) মতো ঘটনা ঘটত না। তাঁদের দাবি, প্রশাসন ইচ্ছাকৃতভাবে মূল অভিযুক্তকে আড়াল করছে।



