west-bengal-weather-update
Bengal Liberty , কলকাতা – বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে উষ্ণতা (West Bengal weather update)। কার্যত উধাও শীত। সকালে আর শীতের আমেজ নেই বললেই চলে। মাঘ মাসেই বসন্তের ছোঁয়া পেতে শুরু করেছেন কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষ(West Bengal weather update)। দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা তার উপরে থাকছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শীত বিদায়, উষ্ণতার দাপট(West Bengal weather update)
গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭.৯ ডিগ্রিতে। আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে বলেই পূর্বাভাস। সকালের দিকে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়তেই রোদ উঠবে, আর তাতেই আরও কমবে শীতের অনুভূতি।

উত্তরে ঠান্ডা তুলনায় বেশি(West Bengal weather update)
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তুলনামূলকভাবে ঠান্ডা বজায় থাকবে। সেখানে তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করতে পারে। পশ্চিমের জেলা—পুরুলিয়া, বাঁকুড়া-সহ সংলগ্ন এলাকাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে। এই সব জেলায় ঘন কুয়াশার সম্ভাবনাও প্রবল।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শুক্রবার ও আগামিকাল শনিবার উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে আসতে পারে দু-একটি জায়গায়। শনিবার দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা বজায় থাকবে।
দক্ষিণবঙ্গে উষ্ণতা আরও বাড়বে(West Bengal weather update)
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করে যাওয়ার পর মূলত পরিষ্কার আকাশ থাকলেও কুয়াশার দাপট বাড়ছে। তবে রোদ উঠলেই দ্রুত বদলাবে আবহাওয়ার চরিত্র।

দার্জিলিঙে তুষারপাতের ইঙ্গিত(West Bengal weather update)
এদিকে পাহাড়ে ফের বদলাতে পারে আবহাওয়া। দার্জিলিঙে তুষারপাত কিংবা হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টি হতে পারে।
আগামী সাত দিনে তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়ার মধ্যেই ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রার ওঠানামা চলবে। রবিবারের মধ্যে সামান্য কমলেও আগামী সপ্তাহে ফের পারদ চড়তে পারে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের আমেজ কিছুটা থাকলেও, বেলা বাড়লেই কার্যত উধাও হবে শীত।

