Balochistan violence
Bengal Liberty, Kolkata: পাকিস্তানের বালোচিস্তান (Balochistan violence)প্রদেশে ফের রক্তক্ষয়ী অশান্তি। একের পর এক জঙ্গি হামলায় উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতির জেরে শনিবার বড়সড় অভিযান চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী(Balochistan violence)। পাক সেনার দাবি, অন্তত ১২টি জায়গায় এই হামলা চালানো হয়।
তবে শুধু অভিযানেই সীমাবদ্ধ থাকেনি বিষয়টি—হামলার নেপথ্যে ‘দেশের বাইরের শক্তি’র ইঙ্গিত দিয়ে আবারও ভারতের দিকে অভিযোগের তির ছুড়েছে ইসলামাবাদ।

ভারতকে টার্গেট কেন করা হচ্ছে?(Balochistan violence)
এই ঘটনার পর আবারও ভারতের দিকে আঙুল তুলেছে পাকিস্তান(Balochistan violence)। তাদের অভিযোগ, বালোচিস্তানে হামলা চালানো জঙ্গিদের নির্দেশ নাকি দেশের বাইরে থেকে দেওয়া হচ্ছিল, আর সেই “বিদেশি শক্তির” মধ্যে ভারতের যোগ রয়েছে। পাকিস্তানি সেনার দাবি, গোয়েন্দা সূত্রে তারা জানতে পেরেছে যে হামলার পরিকল্পনা ও নির্দেশ পাকিস্তানের বাইরে থেকেই দেওয়া হয়েছিল এবং হামলার সময়ও জঙ্গিদের সঙ্গে বাইরের যোগাযোগ ছিল।তবে গুরুত্বপূর্ণ বিষয় হল এই অভিযোগের পক্ষে পাকিস্তান(Balochistan violence) কোনও প্রমাণ দেখাতে পারেনি এবং ভারত সরকারও এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।

কোথায় কোথায় হয়েছে এই হামলা? (Balochistan violence)
পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কোয়েটা, মাসটাং, নুশকি, খারান, টাম্প, পাঞ্জগু, গদর ও পাসনির মতো একাধিক এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে (Balochistan violence) । সব মিলিয়ে কয়েক দিনের মধ্যে নিহত জঙ্গির সংখ্যা ১৩৩ বলে দাবি করা হচ্ছে। এছাড়া সেনার বক্তব্য অনুযায়ী, এই অভিযানে মোট ৯২ জন জঙ্গি মারা গেছে। পাশাপাশি প্রাণ হারিয়েছেন ১৫ জন পাক সেনা। এবং জঙ্গি হামলায় সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে সংখ্যা অন্তত ১৮ জন বলে দাবি করা হয়েছে(Balochistan violence)।

বিশেষজ্ঞদের মতে, বালোচিস্তানের দীর্ঘদিনের অস্থিরতার মূল কারণ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। উন্নয়নের অভাব, রাজনৈতিক বঞ্চনা এবং মানুষের ক্ষোভ থেকেই সেখানে বিদ্রোহ দানা বেঁধেছে। কিন্তু সেই ব্যর্থতার দায় স্বীকার না করে অন্যকে দোষারোপ করছে তারা! উল্লেখ্য ভারতের নাম জড়ালে একদিকে যেমন দেশের ভিতরে জাতীয়তাবাদের আবেগ উসকে দেওয়া যায়, অন্যদিকে আন্তর্জাতিক মহলের নজরও ঘুরিয়ে দেওয়া সম্ভব হয়। বালোচিস্তানে মানবাধিকার লঙ্ঘন বা সাধারণ মানুষের মৃত্যুর প্রশ্ন চাপা দিতেও এই অভিযোগ কার্যকর হাতিয়ার হয়ে ওঠে। শুধু তাই নয় এর আগেও একাধিকবার পাকিস্তান ভারতের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে কখনও তা প্রমাণ করতে পারেনি। ভারত প্রতিবারই এই সব অভিযোগ স্পষ্টভাবে খারিজ করেছে।
সব মিলিয়ে বলা যায়, বালোচিস্তানের অশান্তির আসল কারণ আড়াল করতেই পাকিস্তান বারবার ভারতকে টার্গেট করছে যা নতুন নয়, বরং বহুদিনের পরিচিত কৌশল।
