(West Bengal Madhyamik Exam 2026)
Bengal Liberty, Kolkata: জীবনের প্রথম বড় পরীক্ষার মুখোমুখি হতে চলেছে রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়া(West Bengal Madhyamik Exam 2026)। সোমবার অর্থাৎ কাল থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা(West Bengal Madhyamik Exam 2026)। পরীক্ষার আগের দিনই পরীক্ষার্থীদের সুবিধার্থে একাধিক গুরুত্বপূর্ণ ব্যবস্থা ও নির্দেশিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)
কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসন(West Bengal Madhyamik Exam 2026)
পরীক্ষার্থীদের সহায়তায় কলকাতা পুলিশের বিশেষ হেল্পলাইন, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন, সেই উদ্দেশ্যে বিশেষ হেল্পলাইন চালু করেছে কলকাতা পুলিশ। কোনও সমস্যায় পড়লে পরীক্ষার্থীরা ৯৪৩২৬১০০৩৯ নম্বরে ফোন করে সাহায্য চাইতে পারবেন। অ্যাডমিট কার্ড ভুলে চলে আসা, যানজটের কারণে দেরি হওয়ার আশঙ্কা কিংবা অন্য যে কোনও জরুরি পরিস্থিতিতে পুলিশ সরাসরি সহযোগিতা করবে বলে জানানো হয়েছে।

অসুস্থ হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা(West Bengal Madhyamik Exam 2026)
পরীক্ষার সময় কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় অ্যাম্বুলেন্স মোতায়েন থাকবে। পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সময়মতো কেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরীক্ষার সময় পরিবহণ পরিষেবা জোরদার (West Bengal Madhyamik Exam 2026)
কলকাতা পুলিশ ছাড়াও রাজ্য সরকার পরিবহণ পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষা চলাকালীন আট দিনের জন্য কলকাতা ও সংলগ্ন এলাকায় ১৫টি রুটে অন্তত ২০টি অতিরিক্ত বাস চালানো হবে। প্রশাসনের দাবি, এতে পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত সংক্রান্ত সমস্যা অনেকটাই কমবে।

কত পরীক্ষার্থী, কত কেন্দ্র? (West Bengal Madhyamik Exam 2026)
এ বছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯,৭১,৩৪০ জন। এর মধ্যে ছাত্র: ৪,২৬,৭৩৩ জন, ছাত্রী: ৫,৪৪,৬০৬ জন, তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী: ১ জন
গোটা রাজ্যজুড়ে ২,৬৮২টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার দিনক্ষণ ও সময়সূচি (West Bengal Madhyamik Exam 2026)
পর্ষদের প্রকাশিত সূচি অনুযায়ী,
পরীক্ষা শুরু: ২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে , শেষ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। প্রতিদিন এক শিফটে পরীক্ষা নেওয়া হবে।
সময়: সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো
প্রশ্নপত্র পড়ার সময়: প্রথম ১৫ মিনিট (এই সময় উত্তর লেখা যাবে না) তবে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে পৌঁছনোর পরামর্শ দেওয়া হয়েছে।

কী কী সঙ্গে রাখা বাধ্যতামূলক (West Bengal Madhyamik Exam 2026)
মূল মাধ্যমিক ২০২৬ অ্যাডমিট কার্ড
অ্যাডমিট কার্ডে উল্লেখিত বৈধ স্কুল আইডি বা ফটো পরিচয়পত্র
নীল বা কালো বল পেন
পেন্সিল, ইরেজার, শার্পনার
প্রয়োজন অনুযায়ী জিওমেট্রি বক্স
পর্ষদের অনুমতি অনুযায়ী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রাখা যেতে পারে।
কোন কোন জিনিস নিষিদ্ধ
পরীক্ষাকক্ষে সম্পূর্ণ নিষিদ্ধ
মোবাইল ফোন, স্মার্টওয়াচ
ক্যালকুলেটর, ব্লুটুথ ডিভাইস
ট্যাবলেট বা কোনও ইলেকট্রনিক গ্যাজেট
ব্যাগ, পার্স, ওয়ালেট (যদি কেন্দ্রে আলাদা ব্যবস্থা না থাকে)
লিখিত বা মুদ্রিত নোট
পরীক্ষার্থীদের জন্য পর্ষদের গুরুত্বপূর্ণ পরামর্শ (West Bengal Madhyamik Exam 2026)
অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পর নাম, ছবি ও বিষয় সংক্রান্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিতে বলা হয়েছে। পরীক্ষা শুরু হলে দেরিতে প্রবেশের অনুমতি সাধারণত দেওয়া হয় না। প্রশ্নপত্র হাতে পেয়ে প্রথম ১৫ মিনিট সময় ব্যবহার করে উত্তর লেখার পরিকল্পনার পরামর্শ দিয়েছে পর্ষদ। অসাধু উপায় অবলম্বন করলে পরীক্ষা বাতিল হতে পারে বলেও কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের।
বিষয়ভিত্তিক পরীক্ষাসূচি
২ ফেব্রুয়ারি: প্রথম ভাষা
৩ ফেব্রুয়ারি: দ্বিতীয় ভাষা
৬ ফেব্রুয়ারি: ইতিহাস
৭ ফেব্রুয়ারি: ভূগোল
৯ ফেব্রুয়ারি: গণিত
১০ ফেব্রুয়ারি: ভৌত বিজ্ঞান
১১ ফেব্রুয়ারি: জীবন বিজ্ঞান
১২ ফেব্রুয়ারি: ঐচ্ছিক বিষয়
উল্লেখ্য একটি পরীক্ষা জীবনের সবকিছু ঠিক করে না, তবে নিজের উপর বিশ্বাস রাখার প্রথম বড় সুযোগ এনে দেয়। সেই সুযোগটুকু পুরোপুরি কাজে লাগাক প্রতিটি পরীক্ষার্থী। শুভেচ্ছা রইলো সকলের জন্য
