(Nirmala Sitharaman Budget 2026)
Bengal Liberty, Kolkata: ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দেশের(Union Budget 2026 27) উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। এই বাজেটে সাধারণ মানুষ, মহিলা, ছাত্রছাত্রী ও কর্মসংস্থানের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে(Union Budget 2026 27)। অর্থমন্ত্রী জানান, দেশের প্রতিটি জেলায় মহিলাদের জন্য একটি করে হস্টেল তৈরি করা হবে।
পাশাপাশি সারা দেশে ১৬ হাজার নতুন সেকেন্ডারি স্কুল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে(Union Budget 2026 27)। এছাড়াও আয়ুর্বেদ চিকিৎসার উন্নতির জন্য দেশে তিনটি নতুন ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ’ তৈরি করা হবে।

যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থা (Union Budget 2026 27)
যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থার উন্নতির(Union Budget 2026 27) জন্য আগামী পাঁচ বছরে ২০টি নতুন জাতীয় জলপথ চালু করার কথা জানিয়েছে সরকার। জলপথে কাজ শেখানোর জন্য প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হবে। বারাণসী ও পটনায় জাহাজ মেরামতের ব্যবস্থা গড়ে তোলা হবে (Union Budget 2026 27)। অর্থমন্ত্রী জানান, পরিষেবা ক্ষেত্রে বিশ্বের বড় বাজার দখলের লক্ষ্যে একটি বিশেষ কমিটি তৈরি করা হবে।
প্রযুক্তির দিক থেকেও বড় ঘোষণা হয়েছে। ‘ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন ২.০’-এর জন্য ৪০ হাজার কোটি টাকা খরচ করা হবে । পাশাপাশি বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে।
সব মিলিয়ে এবারের বাজেটে সাধারণ মানুষের জীবন সহজ করা এবং দেশের ভবিষ্যৎ গড়ার দিকেই জোর দেওয়া(Union Budget 2026 27)

