(Meghalaya coal mine)
Bengal Liberty , ৬ ফেব্রুয়ারি : মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলায় একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে (Meghalaya coal mine) প্রাণ হারালেন অন্তত ১৮ জন শ্রমিক (Several people died)। বৃহস্পতিবার সকালে থাংস্কু এলাকার ওই খনিতে বিস্ফোরণের পর খনির মুখে ধস নামে এবং ভিতরে আটকে পড়েন একাধিক শ্রমিক। উদ্ধারকাজ এখনও চলছে।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। দুর্ঘটনায় আহত হয়েছেন এক শ্রমিক।শিলংয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

বেআইনি খনন চলাকালীন বিস্ফোরণ, বেরোনোর পথ বন্ধ (Meghalaya coal mine)
রাজ্য পুলিশের ডিজি আই নোংরাং জানিয়েছেন, কয়লাখনিটি বেআইনি ভাবে চলছিল বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, অবৈধ ‘র্যাট হোল মাইনিং’ পদ্ধতিতে সেখানে কয়লা উত্তোলনের কাজ চলছিল।বিস্ফোরণের জেরে খনির মুখে ধস নেমে আসে, ফলে ভিতর থেকে বেরোনোর সমস্ত পথ কার্যত বন্ধ হয়ে যায়। ডিজি জানান, বিস্ফোরণের সময় খনির ভিতরে মোট কত জন শ্রমিক ছিলেন, তা এখনও নিশ্চিত নয়। আরও কয়েক জন আটকে থাকার সম্ভাবনা প্রবল। পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলার পুলিশ সুপার বিকাশ কুমার জানিয়েছেন, খনির ভিতরে কাজ চলাকালীনই বিস্ফোরণটি ঘটে বলে অনুমান প্রশাসনের।

কী এই ‘র্যাট হোল মাইনিং’? (Meghalaya coal mine)
‘র্যাট হোল মাইনিং’ (Rat Hole Mine) পদ্ধতিতে কোনও নির্দিষ্ট এলাকায় মাত্র তিন থেকে চার ফুট চওড়া সরু গর্ত খোঁড়া হয়। এই গর্ত এতটাই সরু যে, এক বারে এক জন শ্রমিকই সেখানে যাতায়াত করতে পারেন। ওই সরু, আনুভূমিক সুড়ঙ্গপথ দিয়েই খনিতে নেমে কয়লা উত্তোলন করা হয়। এই ধরনের গর্তকেই বলা হয় ‘র্যাট হোল’।

মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর শোকবার্তা (Meghalaya coal mine)
এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। সমাজমাধ্যমে তিনি লেখেন, “পূর্ব জয়ন্তিয়া পাহাড়ে কয়লাখনির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে সরকার।”
অপরদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি ঘোষণা করেছেন, দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আহত শ্রমিকেরা পাবেন ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ।
শোকপ্রকাশ করেছেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,”ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা। খনি অপারেটর থেকে শুরু করে এই আইনহীন পরিবেশ সক্ষমকারী কর্মকর্তাদের চিহ্নিত করে বিচার ও শাস্তি দেওয়া উচিত।”
