India DA Increase 2026
Bengal Liberty, New Delhi:
মূল্যবৃদ্ধির চাপে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ফের বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র সরকার। গুঞ্জন, হোলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (India DA Increase 2026) বাড়ানোর ঘোষণা আসতে পারে। সম্ভাব্য হিসাব অনুযায়ী প্রায় ২% পর্যন্ত DA বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

২% DA বাড়ার সম্ভাবনা(India DA Increase 2026)
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য শিগগিরই মহার্ঘ ভাতা (DA) বাড়ানোর ঘোষণা আসতে পারে বলে প্রশাসনিক মহলে জোর আলোচনা চলছে।২০২৫ সালের ডিসেম্বর মাসের AICPI-IW সূচক প্রকাশ করেছে শ্রম মন্ত্রক। সেই অনুযায়ী ১২ মাসের গড় ছিল ১৪৫.৫৪, আর ডিসেম্বরের সংখ্যা ছিল ১৪৮.২। এ হিসাব অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA প্রায় ৬০.৩৩% পর্যন্ত উঠতে পারে। বর্তমানে যেহেতু DA ৫৮%, তাই এই
সূচক প্রকাশের পর বাড়ল আশা
শ্রম মন্ত্রক সম্প্রতি ২০২৫ সালের ডিসেম্বর মাসের AICPI-IW সূচকের তথ্য প্রকাশ করেছে। এই সূচকের সাম্প্রতিক প্রবণতা দেখেই বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এবার DA বা DR প্রায় ২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

কর্মী ও পেনশনভোগী দু’পক্ষের জন্যই স্বস্তির সম্ভাবনা(India DA Increase 2026)
কেন্দ্র সরকার সাধারণত কর্মরত সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) বাড়ালে অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য একই হারে ডিয়ারনেস রিলিফ (DR) বাড়ায়। সেই ধারা বজায় থাকলে, এবং এই সিদ্ধান্ত কার্যকর হলে কোটি কোটি পরিবার সরাসরি আর্থিক সুবিধা পেতে পারেন বলে মনে করা হচ্ছে। এতে মাসিক আয় কিছুটা হলেও বাড়বে, যা দৈনন্দিন খরচ সামলাতে সহায়ক হতে পারে।
৭ম বেতন কমিশনের অধীনেই ভাতা কাঠামো
এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীনেই বেতন ও ভাতা পাচ্ছেন। নতুন বেতন কমিশন নিয়ে আলোচনা চললেও এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি। তাই নতুন কমিশন চালু না হওয়া পর্যন্ত বর্তমান কাঠামোর মধ্যেই DA বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে প্রশাসনিক মহলের ধারণা।

কেন DA বৃদ্ধি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে(India DA Increase 2026)
মুদ্রাস্ফীতির সময় সাধারণ মানুষের খরচ বেড়ে যায়। সেই পরিস্থিতিতে কেন্দ্র সরকার নিয়মিত DA সংশোধনের মাধ্যমে সরকারি কর্মীদের ক্রয়ক্ষমতা ধরে রাখার চেষ্টা করে। অতীতে বহুবার দেখা গেছে, কেন্দ্রের DA বাড়ার পর বিভিন্ন রাজ্য সরকারও একই পথে হাঁটে। ফলে কেন্দ্রের এই সিদ্ধান্ত দেশের বড় অংশের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ওপর প্রভাব ফেলতে পারে।
DA Case in Supreme Court: সুপ্রিম কোর্টের নির্দেশ ২৫ শতাংশ দিতে হবে ৩১ মার্চের মধ্যে। Breaking News#SupremeCourt #DearnessAllowance #WestBengalNews #BengalLiberty pic.twitter.com/3d7ZnfUZhP
— Bengal Liberty (@bengalliberty1) February 5, 2026
আগের বৃদ্ধি
২০২৫ সালের জুনে আগের সূচকের ওপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকার DA ৩% বাড়িয়ে অক্টোবর মাসে কার্যকর করেছিলেন। তখন সরকারি কর্মীদের DA ৫৮% হারে পৌঁছেছিল। এবারও একইভাবে ২% বাড়ার সম্ভাবনা, যা কর্মীদের জন্য স্বস্তির খবর।
সরকারি ঘোষণা কবে?(India DA Increase 2026)
কেন্দ্রীয় সরকার সাধারণত মার্চ মাসে জানুয়ারির DA ঘোষণা করে। তাই এবারও ফেব্রুয়ারির শেষ বা মার্চের প্রথমেই এই ঘোষণা আসার আশা করা হচ্ছে। উল্লেখযোগ্য, ৪ মার্চ হোলি, তাই উৎসবের আগে সরকারি কর্মীরা এই সুখবর পেতে পারেন।
কত বাড়বে বেতন?
যদি কেন্দ্র সরকার ২% DA বৃদ্ধি করে, তাহলে মাসিক বেতন অনুযায়ী প্রভাব হবে এমন:
মাসিক ২০,০০০ টাকা বেতনে বাড়বে ৪০০ টাকা
মাসিক ৩০,০০০ টাকা বেতনে বাড়বে ৬০০ টাকা
মাসিক ১,০০,০০০ টাকা বেতনে বাড়বে ২,০০০ টাকা।

