Bongaon North BJP MLA
Bengal Liberty, Kolkata:
ভোটের আগে ফের উত্তপ্ত বাংলার রাজনীতি (Bongaon North BJP MLA) । উত্তর ২৪ পরগনার গোপালনগরে বিজেপি বিধায়কের পরিবারের উপর হামলার অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক সংঘাতের আবহ তৈরি হয়েছে। বিজেপির তরফে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলা হয়েছে, যদিও শাসকদল সেই অভিযোগ অস্বীকার করেছে।
পরিবারের গাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ( Bongaon North BJP MLA)
অভিযোগ অনুযায়ী, একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার সময় বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার পরিবারের সদস্যদের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়, এবং গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি। একই ঘটনায় বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের পরিবারের এক সদস্যও আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

‘পুড়িয়ে মারার চক্রান্ত’ — বিস্ফোরক অভিযোগ বিধায়কের (Bongaon North BJP MLA)
বিধায়ক অশোক কীর্তনীয়া অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত আক্রমণ ছিল। তাঁর দাবি, তাঁর স্ত্রী সহ পরিবারের সদস্যদের জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। ঘটনায় তৃণমূলের স্থানীয় কর্মীদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন তিনি। অশোক কীর্তনিয়া বলেন, ‘আমার স্ত্রী একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন। ওইখানকার তৃণমূলের হার্মাদরা গাড়ির ভিতরে আমার স্ত্রীকে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল। ওরা পুরো গাড়ি ভেঙে তছনছ করে দিয়েছে। এই ঘটনার সঠিক বিচার না হলে বনগাঁ অচল করে দেওয়া হবে।’
আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন, আন্দোলনের হুঁশিয়ারি(Bongaon North BJP MLA)
ঘটনার পর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি নেতৃত্ব। অশোক কীর্তনীয়া জানিয়েছেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের শাস্তি না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বিজেপি।
অস্বীকার তৃণমূলের (Bongaon North BJP MLA)
অন্যদিকে, তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের বক্তব্য, এলাকায় অন্য একটি ঘটনার জেরে মানুষের ক্ষোভ তৈরি হয়েছিল।
এই বিষয়ে গোপালনগর ব্লক ১ তৃণমূলের সভাপতি তাপস পাল বলেন এসআইআর আতঙ্কে এলাকার একজন আত্মহত্যার চেষ্টা করেন সম্প্রতি। এই নিয়ে বিধায়কের গাড়ি দাঁড় করানোর চেষ্টা করেন স্থানীয়রা। তিনি বলেন, ‘কিছু সাধারণ মানুষ ওঁর গাড়ি দাঁড় করানোর চেষ্টা করেন। কিছুক্ষণ আগে এসআইআরকে কেন্দ্র করে এক ব্যক্তি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। আসলে উনি তো খোঁজ নেন না মানুষের। এবার ওই সাধারণ মানুষ এসআইআর নিয়ে প্রশ্ন করেছিলেন তখন হয়ত কেউ কেউ উত্তেজিত হয়ে পড়েন। ধাক্কাধাক্কি হয়েছে শুনেছি। তবে তৃণমূলের কোনও যোগ নেই।’ বলে দাবি করা হয়েছে।
