Shuvendu Adhikari in Bhavanipur
Bengal Liberty Desk:
আসন্ন বিধানসভা নির্বাচনকে (Assembly elections) সামনে রেখে ভবানীপুরে (Bhavanipur incident) রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। গভীর রাতে বিজেপির (BJP Flags) দলীয় পতাকা খুলে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে সরাসরি ‘দুষ্কৃতী আচরণ’- এর অভিযোগ তুলল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সরাসরি দাবি করেন, এই ঘটনাই প্রমাণ করছে- ভবানীপুর আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জন্য নিরাপদ আসন নয়, এবং পরাজয়ের আতঙ্কেই মরিয়া হয়ে উঠেছে শাসক দল। আজ, বৃহস্পতিবার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করলেন বিরোধী দলনেতা।
গভীর রাতে পতাকা পোড়ানোর অভিযোগ, ধরা পড়ল সিসিটিভিতে Shuvendu Adhikari in Bhavanipur
ঘটনাটি ঘটেছে ভবানীপুর বিধানসভা (Bhavanipur Assembly) এলাকার একাংশে। শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলে (Tweeter) পোস্ট করা একটি সিসিটিভি ফুটেজের (সিসিটিভি Footage) ভিডিওতে দেখা যাচ্ছে, রাত আনুমানিক ২টো ৪৫ মিনিট নাগাদ তিনজন ব্যক্তি বিজেপির দলীয় পতাকা খুলে ফেলছেন। দু’জন পতাকা খুলে নিচ্ছেন এবং তৃতীয় ব্যক্তি গোটা ঘটনাটি মোবাইলে ভিডিও করছেন। পরে সেই পতাকাগুলি একত্র করে আগুন ধরিয়ে সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হয়। বিজেপির অভিযোগ, এই পরিকল্পিত হামলার পিছনে তৃণমূলের দুষ্কৃতীরাই রয়েছে।
ঘটনার পর এদিন এলাকা পরিদর্শন করে বিরোধী দলনেতার নেতৃত্বে নতুন করে ওই এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়। পাশাপাশি যেসমস্ত পতাকা ছিঁড়ে ফেলা হয়েছিল, সেগুলি আবার নতুন করে টাঙানো হয়েছে। বিজেপির তরফে জানানো হয়েছে, এই ঘটনায় ইতিমধ্যেই দুটি এফআইআর দায়ের করা হয়েছে।

ঘটনাস্থলে শুভেন্দু, তৃণমূলকে নিশানা করে তীব্র আক্রমণ Shuvendu Adhikari in Bhavanipur
আজ, বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কড়া ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। শুভেন্দুর কথায়, “এরা হারের ভয়ে আতঙ্কিত। ভবানীপুর বিধানসভায় তৃণমূল আর আসতে পারবে না। দলীয় পতাকার মর্যাদা আমরা আবার ফিরিয়ে এনেছি।”
তিনি আরও বলেন,”নন্দীগ্রামে দাঁড়িয়ে থেকে যেমন হারিয়েছি, ভবানীপুরেও তেমনই হারাব। এ রাজ্যে চাকরি নেই, শিল্প নেই, হিন্দুদের হাহাকার চলছে। এই মহাজঙ্গলরাজ গোড়া থেকে উপড়ে ফেলব।”
শুভেন্দু অধিকারীর দাবি, বিজেপির পতাকা পোড়ানো বা খুলে নেওয়ার মাধ্যমে বিজেপিকে আটকানো যাবে না। বরং যতই এই ধরনের ঘটনা ঘটবে, ততই বিজেপির জয়ের ব্যবধান বাড়বে। তাঁর মন্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বাবরের নাম লেখা থাকবে, বিজেপিকে আনুন, বাবরের নাম মুছে দেব।”

এক্স পোস্টে স্পষ্ট বার্তা Shuvendu Adhikari in Bhavanipur
ঘটনার পর সামাজিক মাধ্যমে শুভেন্দু অধিকারী লেখেন, ভবানীপুরে বিজেপির পতাকা পোড়ানো আসলে তৃণমূলের রাজনৈতিক আতঙ্কের বহিঃপ্রকাশ। তিনি দাবি করেন, জনগণের রায় বুঝেই শাসক দল দমনমূলক পথে হাঁটছে, কিন্তু তাতে ফল হবে উল্টো।
