Bengali Thriller Series 2026
Bengal Liberty, Kolkata:
বাংলা বিনোদন(Bengali Thriller Series 2026) দুনিয়ায় চমক এনে দিয়েছে এক নতুন ওয়েব সিরিজ । টলিউডের গ্ল্যামারাস নায়িকা থেকে সম্পূর্ণ অন্য অবতারে, এবার বয়স ষাটের কোঠার এক রহস্যময় ঠাকুমা চরিত্রে ধরা দিচ্ছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়(Srabanti Chatterjee)। তাঁর নতুন লুক প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা। বয়সী, সংযত কিন্তু ক্ষুরধার বুদ্ধির এক নারী এই চরিত্রে নিজেকে ভেঙে নতুনভাবে গড়েছেন তিনি(Bengali Thriller Series 2026)।

কবে পেতে চলেছে মুক্তি? (Bengali Thriller Series 2026)
পরিচালক অয়ন চক্রবর্তীর(Ayan Chakraborti) নতুন সিরিজ ঠাকুমার ঝুলি মুক্তি পাবে মার্চ মাসে, ওটিটি প্ল্যাটফর্ম হইচই–এ।
এই সিরিজে শ্রাবন্তী(Srabanti Chatterjee) অভিনয় করছেন গিরিজাবালা সান্যাল চরিত্রে,শান্ত, সংযত, নিয়ম মেনে চলা, কিন্তু অসাধারণ বিশ্লেষণী ক্ষমতাসম্পন্ন এক নারী। জীবনের শুরুতেই স্বামী হারানো এবং পরে একমাত্র সন্তানের মৃত্যু,এই ট্র্যাজেডি তাকে আরও দৃঢ় করেছে। তার একাকী জীবনের সঙ্গী তিন পোষ্যহরি, বেলা এবং ফন্টে। শুধু সঙ্গীই নয়, গল্পের আবহেও এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ওয়েব জগতে নতুন মুখের এন্ট্রি (Bengali Thriller Series 2026)
এই সিরিজের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে চলেছেন দিব্যাণী মণ্ডল। টেলিভিশনে জনপ্রিয় চরিত্রে অভিনয়ের পর এবার তিনি নতুন মাধ্যমে নিজেকে তুলে ধরতে প্রস্তুত।

গল্পে রহস্যের সূচনা (Bengali Thriller Series 2026)
গল্পে মোড় আসে যখন গিরিজাবালার নাতনি যাজ্ঞসেনী, যিনি ক্রিমিনাল সাইকোলজির ছাত্রী, বিদেশ থেকে দেশে ফেরে। সে আসে তার বন্ধু আম্রপালীর বিয়েতে যোগ দিতে। কিন্তু বিয়ের অনুষ্ঠানের মধ্যেই ঘটে কনের আকস্মিক মৃত্যু। পরিবার এটিকে দুর্ঘটনা হিসেবে দেখাতে চাইলেও গিরিজাবালার সন্দেহ অন্য কথা বলে।
তার মতে ঘটনাটি যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে তা নয়। এরপর নাতনি ও ঠাকুমা একসঙ্গে সত্য খোঁজার পথে নামেন।
দর্শকদের প্রত্যাশা তুঙ্গে (Bengali Thriller Series 2026)
প্রথম লুক সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে। ঠাকুমার চরিত্রে নায়িকাকে দেখে অনেকেই বিস্মিত। বাংলা গোয়েন্দা গল্পের ধারাকে নতুনভাবে তুলে ধরবে এই সিরিজ এমনটাই আশা দর্শকদের।
রহস্য, আবেগ, পরিবার, রাজনীতি সব মিলিয়ে এই সিরিজ হতে পারে বাংলা ওয়েব কনটেন্টের অন্যতম আলোচিত সংযোজন।এখন শুধু অপেক্ষা মুক্তির পর গিরিজাবালার রহস্যভেদের গল্প কতটা দর্শকের মন জয় করে।

