General Election 2026
Bengal Liberty Desk :
আগামী মাসের শুরুতে কমিশনের শীর্ষ কর্তাদের রাজ্য সফরের আগে ডিএমদের (DM) কড়া বার্তা দিল জাতীয় নির্বাচন কমিশন (National Election Commission)। আজ, শুক্রবার ভিডিও বৈঠকে জেলাশাসক (DM), মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO), বিশেষ পর্যবেক্ষক (Special Roll Observer) ও রোল পর্যবেক্ষকদের একাধিক স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে(General Election 2026)।

অনুমোদনহীন নথি আপলোডে কড়া সতর্কবার্তা ডিএমদের (General Election 2026)
কমিশনের নজরে এসেছে, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সংবাদপত্রের কাটিং, ফাঁকা পৃষ্ঠা কিংবা অপাঠ্য ছবির মতো নথি আপলোড করা হয়েছে। সেই সব উদাহরণ দেখিয়ে প্রশ্ন তোলা হয়, কারা এই নথি আপলোড করল? কীভাবে তা যাচাই হল এবং কেন তা গ্রহণ করা হল? এই বৈঠকে স্পষ্ট জানানো হয়েছে, কমিশন (EC) বা দেশের শীর্ষ আদালত (Supreme Court) যে নথি অনুমোদন করেছে, শুধুমাত্র সেগুলিই গ্রহণযোগ্য।
১৬ ফেব্রুয়ারি বিকেল ৫ টার মধ্যে ডিইও- কে নিজে যাচাই করে নিশ্চিত করতে হবে যে, সব নথিই অনুমোদিত তালিকা অনুযায়ী আপলোড হয়েছে। সময়সীমার পর একটি বেআইনি নথিও ধরা পড়লে সংশ্লিষ্ট ডিএমকে ব্যক্তিগত ভাবে দায়ী করা হবে। আইটি টিমকেও (IT Team) কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে(General Election 2026)।

আরও পড়ুন – CBSE Guidelines 2026 : ২০২৬ থেকে বড় রদবদল সিবিএসই বোর্ডে, দশমে দুবার পরীক্ষা, মূল্যায়নে ডিজিটাল নজরদারি
গাফিলতিতে তিরস্কার ডিএমদের (General Election 2026)
কমিশন সতর্ক করে জানিয়েছে, প্রতিটি নথি ও সিদ্ধান্ত বহু বছর সিস্টেমে সংরক্ষিত থাকবে। ভবিষ্যতে যদি কোনও বিদেশি নাগরিকের নাম ভোটার তালিকায় থাকার মতো ঘটনা সামনে আসে, তবে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টিকে প্রশাসনিক জীবনের জন্য ঝুঁকিপূর্ণ বলেও ইঙ্গিত করা হয়েছে।
বৈঠকে কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জেলাশাসকদের গাফিলতির জন্য তিরস্কার করা হয়।পর্যবেক্ষকদেরও নির্দেশ দেওয়া হয়েছে- ইআরও, এইআরও বা ডিইওদের কোনও গাফিলতি নজরে এলে তা সরাসরি কমিশনের কাছে জানাতে হবে। একই সঙ্গে সিইও-কে বলা হয়েছে, অগ্রহণযোগ্য বা অপাঠ্য নথি সামনে এলে অবিলম্বে কমিশনে রিপোর্ট করতে, যাতে দায়ী আধিকারিকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়(General Election 2026।
