Suvendu Adhikari Delhi Meeting
Bengal Liberty Desk :
ছাব্বিশের ঐতিহাসিক পরিবর্তনের লক্ষ্যে সংগঠনকে আরও শক্তিশালী করতে তৎপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব(Suvendu Adhikari Delhi Meeting)। সেই লক্ষ্যেই আজ, রবিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর(Amit Shah) বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠক করেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)।

আসন্ন নির্বাচন বিষয়ক গুরুত্বপূর্ণ বৈঠক Suvendu Adhikari Delhi Meeting
প্রায় আধঘণ্টার ফলপ্রসূ আলোচনায় আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, রাজ্যসভা নির্বাচন, সম্ভাব্য প্রার্থী তালিকা এবং রাজ্যের ক্রমাবনতি হওয়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বাংলার বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং সংগঠনগত প্রস্তুতি সম্পর্কেও কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত বিরোধী দলনেতা(Suvendu Adhikari Delhi Meeting)।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই বুথস্তরে প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছেন অমিত শাহ। প্রতিটি জেলায় সংগঠন মজবুত করা, সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ গড়ে তোলা এবং রাজ্যের আইন-শৃঙ্খলার ব্যর্থতা জনসমক্ষে তুলে ধরার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
Had the privilege of meeting Hon’ble Union Home Minister; Shri Amit Shah Ji at his residence today in New Delhi, for a productive discussion lasting about half an hour. Grateful for his valuable time and insights on key issues concerning upcoming West Bengal Assembly Elections.… pic.twitter.com/uNSsV9DTTD
— Suvendu Adhikari (@SuvenduWB) February 16, 2026
ইসকন আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Suvendu Adhikari Delhi Meeting
আগামী ১৮ তারিখ নদিয়ার মায়াপুরে অবস্থিত International Society for Krishna Consciousness (ইসকন)-এ আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর বাংলার ধর্মীয় ও আধ্যাত্মিক আবেগের সঙ্গে সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নদিয়া-সহ সংলগ্ন জেলার বৈষ্ণব ধর্মাবলম্বী ও মতুয়া সমাজের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের বার্তা স্পষ্ট।
মায়াপুর সফরের ফাঁকে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকও হতে পারে। সেখানে বুথভিত্তিক শক্তি বৃদ্ধি, নির্বাচনী কৌশল এবং জনসংযোগ কর্মসূচি নিয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি হবে।
সব মিলিয়ে, দিল্লির বৈঠক থেকে মায়াপুর সফর— সর্বত্রই একটাই বার্তা স্পষ্ট: বাংলায় পরিবর্তনের লক্ষ্যে বিজেপি এখন সম্পূর্ণ প্রস্তুতির পথে।
