Student Protests in Iran
Bengal Liberty , kolkata:
ইরানে ফের অস্থিরতা বাড়ছে (Iran Protests)। বিশ্ববিদ্যালয় চত্বর থেকে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়েছেন বহু ছাত্রছাত্রী (Student Protests in Iran)। সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Ayatollah Ali Khamenei) বিরুদ্ধে বিক্ষোভ উত্তপ্ত ইরান (Anti-Government Demonstrations)। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকায় সতর্কতামূলক পদক্ষেপ নিল ভারতও।
ভারতের বিদেশ মন্ত্রক এবং তেহরানের ভারতীয় দূতাবাস (Indian Embassy, Tehran) সে দেশে থাকা ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে এবং জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে (Emergency Helpline Advisory)।

পরিস্থিতি উত্তপ্ত, ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ Student Protests in Iran
ইরানের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে আগেই সতর্কতা জারি করেছিল ভারতের বিদেশ মন্ত্রক ও তেহরানের ভারতীয় দূতাবাস। সোমবার নতুন করে জারি করা বিজ্ঞপ্তিতে সেই সতর্কতাই পুনরায় মনে করিয়ে দেওয়া হয়েছে। দূতাবাসের পরামর্শ- ভারতীয় নাগরিকরা যত দ্রুত সম্ভব যে কোনও উপলব্ধ পরিবহণ ব্যবস্থার মাধ্যমে ইরান ছেড়ে দেশে ফিরুন। এছাড়া পাসপোর্ট, পরিচয়পত্র এবং ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় নথি সবসময় সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিক্ষোভ, সমাবেশ বা জনসমাগম এড়িয়ে চলার কথাও স্পষ্ট ভাবে জানানো হয়েছে।
ইরানে অবস্থানরত ভারতীয়দের নিজেদের নাম ও তথ্য দূতাবাসের ওয়েবসাইটে নিবন্ধন করতে বলা হয়েছে। ইন্টারনেট সমস্যার কারণে যদি তা সম্ভব না হয়, তবে ভারতে থাকা পরিবারের সদস্যদের মাধ্যমে সেই নিবন্ধন করার আর্জিও জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় থেকে ছড়াচ্ছে আন্দোলন, ফের চাপে ইরান প্রশাসন Student Protests in Iran
শনিবার থেকে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন সেমেস্টার শুরু হতেই ক্যাম্পাসে শাসকবিরোধী বিক্ষোভের ছবি সামনে আসতে শুরু করে (Iran Student Movement)। তেহরানের শরিফ বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালীন খামেনেই সমর্থক একটি গোষ্ঠীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের অভিযোগ ওঠে। এরপর বিশ্ববিদ্যালয় সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেখানে খামেনেই এবং ইরান সরকারের বিরুদ্ধে স্লোগান তুলতে দেখা যায় ছাত্রদের।
আরও পড়ুন – কংগ্রেসকে কোণঠাসা করে TMC-র প্রশংসায় মোদি (PM Modi Congress row)!
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে বিক্ষোভ (Iran Protest) চলছে। প্রথমে মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলন শুরু হলেও ধীরে ধীরে তা দেশের ধর্মীয় শাসনের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা সরাসরি আয়াতোল্লাহ খামেনেইয়ের অপসারণের দাবি তুলেছেন। প্রশাসনের কড়া দমননীতির অভিযোগও উঠেছে, যাতে বহু মানুষের মৃত্যুর খবর সামনে এসেছে। এর মধ্যেই নতুন করে ছাত্র আন্দোলন শুরু হওয়ায় পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। ভারতও তাই ইরানের পরিস্থিতির উপর কড়া নজর রেখে নাগরিকদের নিরাপত্তাকেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।
