Amit Shah on Infiltrators in WB
Bengal Liberty Desk, ২৬ ফেব্রুয়ারি, বিহার: বিহারের সীমাঞ্চল সফরের দ্বিতীয় দিনে পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, বৃহস্পতিবার আরারিয়া জেলায় সশস্ত্র সীমা বল (SSB)-এর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট হুঁশিয়ারি, আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হবে এবং সরকার গঠনের পরেই রাজ্য থেকে প্রতিটি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বের করে দেওয়া হবে।
অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা শাহের (Amit Shah on Infiltrators in WB)-

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলিতে অনুপ্রবেশের কারণে জনসংখ্যার ভারসাম্য বা ডেমোগ্রাফি বিঘ্নিত হচ্ছে। তিনি বলেন, “অনুপ্রবেশকারীরা দেশের নিরাপত্তার জন্য হুমকি। তারা সাধারণ মানুষের রেশন এবং কর্মসংস্থানে ভাগ বসাচ্ছে। সীমাঞ্চল এলাকা থেকেই আমরা অনুপ্রবেশকারীমুক্ত ভারত গড়ার অভিযান শুরু করব”।
২০২৬-এর লক্ষ্যমাত্রা (Amit Shah on Infiltrators in WB)
বাংলায় ২০২৬-এর বিধানসভা নির্বাচন নিয়ে প্রবল আত্মবিশ্বাস প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গের নির্বাচন দোরগোড়ায়। আমি নিশ্চিত যে সেখানে বিজেপিই সরকার গড়বে। আর নতুন সরকার ক্ষমতায় আসার পরেই অনুপ্রবেশকারীদের তাড়ানোর প্রক্রিয়া শুরু হবে”।
তোষণের রাজনীতির অভিযোগ শাহের (Amit Shah on Infiltrators in WB)

বিরোধীদের তোপ দেগে অমিত শাহের অভিযোগ, কংগ্রেস বা তৃণমূলের মতো দলগুলি অনুপ্রবেশকারীদের নিজেদের ‘ভোটব্যাঙ্ক’ হিসেবে ব্যবহার করে। কিন্তু মোদি সরকার জাতীয় নিরাপত্তার স্বার্থে এই বিষয়ে কোনও আপস করবে না। তাঁর মতে, সীমাঞ্চলের মানুষ গত নির্বাচনেই অনুপ্রবেশের বিরুদ্ধে বিজেপিকে রায় দিয়েছেন এবং বাংলার মানুষও একই পথে হাঁটবেন।
বিএসএফ ও এসএসবি-র ভূমিকা (Amit Shah on Infiltrators in WB)-
ভারত-নেপাল ও ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় নজরদারি আরও কঠোর করার নির্দেশ দিয়েছেন অমিত শাহ। তিনি জানান, আন্তর্জাতিক সীমান্তের ১০ কিলোমিটার এলাকার মধ্যে থাকা সমস্ত অবৈধ কাঠামো সরিয়ে ফেলা হবে এবং গোয়েন্দা নেটওয়ার্ক আরও শক্তিশালী করা হবে।
আরও পড়ুন (Amit Shah on Infiltrators in WB)-
Rahul Gandhi defamation case: অমিত শাহকে নিয়ে মানহানির মামলায় রাহুলের আদালত হাজিরা, অভিযোগ ভিত্তিহীন দাবি কংগ্রেস নেতার
Amit Shah at ISKCON: ইসকনের গীতা আন্দোলনকে সমর্থন অমিত শাহর
রাজনৈতিক তাৎপর্য (Amit Shah on Infiltrators in WB)-

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিহারের সীমাঞ্চল (যা পশ্চিমবঙ্গের সীমান্ত সংলগ্ন) থেকে শাহের এই বার্তা সরাসরি বাংলার ভোটারদের প্রভাবিত করার কৌশল। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেখানে অনুপ্রবেশ একটি জ্বলন্ত সমস্যা, সেখানে শাহের এই মন্তব্য রাজনৈতিক পারদ আরও চড়িয়ে দিল।
