ASHA Workers Protest West Bengal
Bengal Liberty Desk:
বিক্ষোভ, স্লোগান আর ধস্তাধস্তিতে শুক্রবার আবারও উত্তপ্ত হয়ে উঠল স্বাস্থ্যভবন চত্বর। ডেপুটেশন দিতে এসে লোহার ব্যারিকেডে উঠে পড়েন আশাকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি, মুহূর্তেই উতপ্ত হয়ে ওঠে এলাকা। অপরদিকে প্রায় একই পরিস্থিতির সৃষ্টি হয় বিকাশবন চত্বরেও। একাধিক দাবি নিয়ে প্যারা টিচাররা বিকাশভবনের সামনে জমায়েত করেন।

আশাকর্মীদের বিক্ষোভ ASHA Workers Protest West Bengal
বিক্ষোভকারী আশা কর্মীদের অভিযোগ, ভাতা নয়, তাঁদের কাজের উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে। অল্প টাকায় অতিরিক্ত কাজ করানো হচ্ছে, এমনকি কর্মবিরতির জেরে তাঁদের প্রাপ্য টাকাও কাটা হচ্ছে বলে দাবি করেন তাঁরা। সূত্রের খবর, ধস্তাধস্তির মাঝেই এক আশাকর্মী অসুস্থ হয়ে পড়েন। পরে পুলিশ তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। তাঁদের দাবি না মানলে আন্দোলন আরও জোরদার হবে বলেও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

একই ছবি বিকাশভবনেও, রাস্তায় নামলেন প্যারা টিচাররা ASHA Workers Protest West Bengal
আজ, শুক্রবার প্রায় একই পরিস্থিতি তৈরি হয় বিকাশভবন চত্বরে। চাকরিতে স্থায়ীকরণ ও ন্যায্য বেতন কাঠামোর দাবিতে প্যারা টিচাররা বিকাশভবনের সামনে জমায়েত করেন। পুলিশ তাঁদের বাধা দিলে শুরু হয় বিক্ষোভ ও ধস্তাধস্তি। বিক্ষোভকারী প্যারা টিচারদের স্পষ্ট হুঁশিয়ারি, দাবি না মানা পর্যন্ত তাঁরা বিকাশভবনের সামনে থেকে সরবেন না। ফলে প্রশাসন ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়।
