Suvendu Adhikari HC Orders
Bengal Liberty Desk, ২৭ ফেব্রুয়ারি, কলকাতা: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দফতরের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ঘিরে বিক্ষোভ, স্লোগান ও জুতো দেখানোর অভিযোগ ঘিরে এবার কড়া অবস্থান কলকাতা হাই কোর্টের (Calcutta High court)। সেই ঘটনার জেরে করা মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাই কোর্ট। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, মামলার পরবর্তী শুনানি পর্যন্ত বিরোধী দলনেতার নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে (Suvendu Adhikari HC Orders)।
সিইও দফতরের সামনে বিক্ষোভ ঘিরে উত্তেজনা (Suvendu Adhikari HC Orders)

গত মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে আচমকাই উত্তেজনা ছড়ায়। অভিযোগ, তৃণমূলপন্থী বুথ লেভেল অফিসারদের (BLO) সংগঠন ‘বিএলও ঐক্য মঞ্চ’-এর সদস্যরা বিরোধী দলনেতাকে ঘিরে বিক্ষোভ দেখান (BJP Vs TMC)। সেই সময় শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জুতো ছোড়ার ঘটনাও ঘটে বলে দাবি করা হয়েছে। বিক্ষোভের মুখে পড়ে শুভেন্দু অধিকারীও কড়া প্রতিক্রিয়া দেন। তিনি হুঁশিয়ারির সুরে বলেন, সব ঘটনার ছবি তোলা হচ্ছে এবং ভবিষ্যতে এর জবাব দেওয়া হবে পাশাপাশি তিনি বলেন, ” মে মাসে উল্টো করে ঝোলানো হবে।”
শুভেন্দু দাবি করেন, বিরোধী দলনেতা হিসেবে তাঁর নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয়নি। সেই কারণেই তিনি আদালতের দ্বারস্থ হন (Suvendu Adhikari HC Orders)।
আরও পড়ুন (Suvendu Adhikari HC Orders)
Suvendu Adhikari security issue: বিক্ষোভে জুতো নিক্ষেপের অভিযোগের পর নিরাপত্তার প্রশ্নে আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী, মামলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
NIA Investigation Beldanga: NIA তদন্তে স্থগিত নয়, বেলডাঙা মামলায় রাজ্যের আবেদন খারিজ কোলকাতা হাই কোর্টে, রায়কে স্বাগত শুভেন্দুর
হাই কোর্টের নির্দেশ, রিপোর্ট ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে (Suvendu Adhikari HC Orders)

আজ, শুক্রবার এই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে। আদালত জানিয়েছে, আগামী বৃহস্পতিবারের মধ্যে সিইও দফতরের সামনে ঘটে যাওয়া ঘটনায় বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। একই সঙ্গে আদালতের স্পষ্ট নির্দেশ, মামলার পরবর্তী শুনানি পর্যন্ত বিরোধী দলনেতার নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে। তবে প্রশ্ন থাকছেই, সেদিন বিরোধী দলনেতার উপস্থিতিতে কীভাবে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হল এবং প্রশাসনের ভূমিকা কতটা যথাযথ ছিল?
