EC Removes 7 Jawans
Bengal Liberty Desk, ২৭ ফেব্রুয়ারি: পুলিশের ওপর নেই কোনও আস্থা। ফলে কেন্দ্রীয় জওয়ানদের নিশ্ছিদ্র নিরাপত্তাতেই করতে হবে বঙ্গের নির্বাচন। ফলে SIR আবহেই নির্বাচন কমিশনের নির্দেশে বঙ্গে আসছে প্রথম দফায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (240 Companies of Central Forces Deployed)।

সূত্রের খবর, আগামীকাল ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপরই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। ফলে তার আগেই যে সমস্ত স্পর্শকাতর বুথ রয়েছে সেখানে এরিয়া ডোমিনেট করার জন্য আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।
প্রথম ধাপে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ৬৬ কোম্পানি মোতায়েন হবে উত্তরবঙ্গে। বাকি ১৭৪ কোম্পানি মোতায়েন হবে দক্ষিণবঙ্গের স্পর্শ কাতর বুথগুলিতে। কেন্দ্রীয় জওয়ানদের প্রথম ড্রপ করা হবে পুরুলিয়া। সেখান থেকেই বিভিন্ন জায়গায় তাঁরা পৌঁছে যাবেন।
আগামী ১০ মার্চের মধ্যে বঙ্গে ৫৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সম্পন্ন হবে। এরই মধ্যে প্রথম দফায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায় (240 Companies of Central Forces Deployed)।
কিন্তু কোথায় কীভাবে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী? সূত্রের খবর, সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে উত্তর ২৪ পরগনায়। এরপর বারাসতে থাকবে ৬ কোম্পানি বাহিনী। বনগাঁ পুলিশ জেলায় ৪, বসিরহাট পুলিশ জেলায় ৭ কোম্পানি বাহিনী থাকবে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে মোতায়েন থাকবে ৯ কোম্পানি বাহিনী। বিধাননগর পুলিশ কমিশনারেটে থাকবে ৪ কোম্পানি বাহিনী। সব মিলে মোতায়েন থাকবে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (240 Companies of Central Forces Deployed)।

অন্যদিকে, উত্তরের চেয়ে দক্ষিণ ২৪ পরগনায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা থাকবে একটু কম। বারুইপুরে ৫, ডায়মন্ড হারবারে ৬ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে।
জানা গিয়েছে, সুন্দরবন পুলিশ জেলায় থাকবে ৪ কোম্পানি বাহিনী। সব মিলিয়ে মোতায়েন করা হচ্ছে ১৫ কোম্পানি বাহিনী। অন্যান্য জেলায় মোতায়েন করা হচ্ছে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদায় ১২ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ১০ কোম্পানি, মুর্শিদাবাদ ৮ ও জঙ্গিপুর পুলিশ জেলায় ৮ কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে।
আরও পড়ুন (240 Companies of Central Forces Deployed)-West Bengal Assembly Election 2026: নির্ধারিত সময়ের একদিন আগেই রাজ্যে ঢুকল কেন্দ্রীয় বাহিনী,জেলাভিত্তিক ২৪০ কোম্পানির মোতায়েন তালিকা প্রকাশ
Schools Used for Central Forces: নিরাপত্তা চাই, কিন্তু পড়াশোনা বন্ধ নয়: নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, স্কুলে বাহিনী মোতায়েন নিয়ে প্রশ্ন! সিইও-কে চিঠি শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের
খেলা মেলা করতে শাসকদলের কোনও সমস্যা হয় না। স্কুল বন্ধ হলেও তাঁকে উদ্বিগ্ন দেখা যায়নি। কিন্তু কেন্দ্রীয় বাহিনী এসে স্কুলে থাকলে বড্ড অসুবিধা। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী স্কুলে স্কুলে থাকতে পারে। কিন্তু এর জন্য যেন স্কুলের শিক্ষা ব্যাহত না হয়।’
