BJP Parivartan Yatra 2026
Bengal Liberty Desk, ২৭ ফেব্রুয়ারি, কলকাতা: অবশেষে জট কাটল বিজেপির! শর্তসাপেক্ষে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ আয়োজনের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High court)। আদালতের এই সিদ্ধান্তে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে বলে মনে করছে গেরুয়া শিবির। সংগঠন শক্তিশালী করা এবং রাজ্যজুড়ে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচি, এমনটাই দাবি বিজেপি নেতৃত্বের। তবে কী কী শর্ত দিল হাই কোর্ট (BJP Parivartan Yatra 2026)?
আদালতের শর্তে শুরু হচ্ছে ‘পরিবর্তন যাত্রা’ (BJP Parivartan Yatra 2026)

আজ, শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলার শুনানির পর জানানো হয়, আগামী ১ ও ২ মার্চ শর্তসাপেক্ষে এই কর্মসূচি করা যাবে। আদালত স্পষ্ট করে দিয়েছে, মিছিলে ১০০০ বেশি মানুষের জমায়েত করা যাবে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সময়ের ক্ষেত্রেও নির্দিষ্ট নির্দেশ দিয়েছে আদালত। এই ২ দিন বেলা ২টো থেকে সন্ধ্যা ৬টা পর্যন্তই মিছিল করা যাবে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, দোল উৎসবের কারণে ৩ ও ৪ মার্চ কর্মসূচি স্থগিত রাখা হবে। ফলে ১ ও ২ মার্চেই আনুষ্ঠানিকভাবে যাত্রার সূচনা করা হবে, এরপর ৫ মার্চ থেকে আবার শুরু হবে রাজ্যজুড়ে এই রাজনৈতিক অভিযান (BJP Parivartan Yatra 2026)।
রাজ্যজুড়ে সংগঠন মজবুত করাই লক্ষ্য বিজেপির (BJP Parivartan Yatra 2026)

বিজেপির পরিকল্পনা অনুযায়ী, পশ্চিমবঙ্গের মোট ১০টি সাংগঠনিক বিভাগের মধ্যে ৯ টি বিভাগে এই ‘পরিবর্তন যাত্রা’ অনুষ্ঠিত হবে। কলকাতা মহানগর বিভাগে এই কর্মসূচি না থাকলেও শেষপর্বে বড় সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। ১ মার্চ কোচবিহার, কৃষ্ণনগর, কুলটি এবং গড়বেতা থেকে যাত্রার সূচনা হওয়ার কথা রয়েছে। পরের দিন ইসলামপুর, হাসন, সন্দেশখালি ও আমতায় কর্মসূচি হবে। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতেই এই যাত্রাকে রাজনৈতিকভাবে বড় মাত্রা দেওয়ার চেষ্টা করছে বিজেপি। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২ মার্চ দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে এই কর্মসূচির উদ্বোধন করতে পারেন।
আরও পড়ুন (BJP Parivartan Yatra 2026)-
Paribartan Rath Yatra: বাংলাজুড়ে বিজেপির ‘পরিবর্তন রথযাত্রা’! জনসংযোগে জোর গেরুয়া শিবিরের, বুথস্তরে সংগঠন মজবুতের ডাক
BJP Candidate List Second Phase: দ্বিতীয় দফায় বিজেপির চমক!উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল – প্রকাশ্যে দ্বিতীয় কিস্তি! জেলায় জেলায় নতুন সমীকরণের ইঙ্গিত

দলীয় সূত্রে আরও খবর, এই কর্মসূচির চূড়ান্ত পর্ব হিসেবে ১৪ মার্চ ব্রিগেড ময়দানে বড় জনসভা অনুষ্ঠিত হবে, যেখানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই সমাবেশকে সামনে রেখে এখন থেকেই সংগঠনগত প্রস্তুতি জোরদার করছে বিজেপি (BJP Parivartan Yatra 2026)।
