Indian Muslims on Khamenei
বিট্টু রায়চৌধুরী. Bengal Liberty:
ভাবছি। ভাবা প্র্যাকটিস করছি। নিহত এই আলী খামেনেই ইরানে (Khamenei Death) লাগাতার নারী অধিকার খর্ব করেছেন। এবং, আজ তাঁর নিহত হওয়ার খবর পেতেই ভারতের বেঙ্গালুরুতে একঝাঁক মুসলমান মহিলা বোরখা পরে প্রতিবাদে নেমে পড়লেন! ভাবা যাচ্ছে না। সেই কারণেই আমি ভাবছি, ভাবা প্র্যাকটিস করছি।
আজ দুপুরে শিয়া মুসলমান সম্প্রদায়ের একাধিক মহিলা খামেনেইর সমর্থনে শোক পালন করতে রাস্তায় নামলেন। আগেই লিখে দিচ্ছি― কোনও মৃত্যু-ই সুখকর নয়। তাও, ইসলামিক মৌলবাদী, নারী বিদ্বেষী খামেনেইর প্রতি ভারতীয় মুসলমান নারীদের ‘ভক্তি’ প্রমাণ করল, তাঁরা বোরখাতেই সন্তুষ্ট!

অতীত, বর্তমান, ভবিষ্যৎ (Khamenei Death)
ইসলাম বিপ্লবের পর থেকে ইরানের রাষ্ট্রীয় কাঠামো ধর্মীয় আদর্শের উপর প্রতিষ্ঠিত হয়। আলী সারিয়াতির ‘ইরান-ভাবনা’ থেকে ১৮০ ডিগ্রি ঘুরে খামেনেই মৌলবাদ প্রতিষ্ঠা করলেন। তারপর থেকেই নারীদের জীবনযাপন, পোশাক, সামাজিক উপস্থিতি এবং মতপ্রকাশের ক্ষেত্রে রাষ্ট্রীয় হস্তক্ষেপ চরম পর্যায়ে গিয়ে পৌঁছয়।
হিজাব ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বাধ্যতামূলক
খামেনেইর আমলে ধর্মীয় মৌলবাদীদের ‘নীতি পুলিশগিরী’ গোটা বিশ্বের কাছে নিন্দনীয় হয়ে ওঠে। নারীদের হিজাব পরা রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করে দেওয়া হয়। রাস্তায়, বিশ্ববিদ্যালয়ে, অফিসে হিজাব না-পরলে শাস্তির নিদান ছিল স্বাভাবিক ঘটনা। এই ইস্যুতে গ্রেফতারির বিষয়টাও ছিল কার্যত জলভাত।

নারী প্রতিবাদ এবং রাষ্ট্রীয় দমন (Khamenei Death)
ইরানে নারী অধিকার আন্দোলন নতুন নয়। খামেনেইর সময় সেটা আরও তীব্র হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের নারীরা সোশ্যাল মিডিয়া এবং রাস্তার আন্দোলনের মাধ্যমে হিজাবের বিরুদ্ধে সরব হয়েছেন। ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর যে বিক্ষোভ শুরু হয়, তা দ্রুত ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনে রূপ নেয়। এই আন্দোলনে নারীরা শুধু হিজাব খুলে ফেলার প্রতীকী প্রতিবাদই করেননি, বরং পুরো ধর্মীয় শাসনব্যবস্থার বিরুদ্ধেও প্রশ্ন তোলেন। ঘটনায় রাষ্ট্রের তরফে দেখা গেল প্রতিবাদীদের গ্রেফতারির মাধ্যমে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার ঘৃণ্য ষড়যন্ত্র।

আইনি বৈষম্য (Khamenei Death)
ইরানের আইনব্যবস্থায় নারীরা এখনও বহু ক্ষেত্রে পুরুষের তুলনায় কম অধিকার ভোগ করেন। ক্রীড়ায় অংশগ্রহণ বা দেখা থেকে বঞ্চিত নারীরা। ইরানি পরিচালক জাফর পানাহির অফসাইড (২০০৬) ছবিটি যার জলজ্যান্ত প্রমাণ। এছাড়াও,
বিবাহ এবং তালাকের ক্ষেত্রে পুরুষরা প্রাধান্য পান। সন্তানের অভিভাবকত্বে সীমাবদ্ধতা রয়েছে।

ইরানে নারীদের সাংস্কৃতিক প্রতিরোধ (Khamenei Death)
নারী অধিকারের পক্ষে ইরানে এক শক্তিশালী সাংস্কৃতিক প্রতিরোধও বিরাজমান। ইরানের সিনেমা, সাহিত্য, সংগীত এবং শিল্পে নারীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরছেন। বিশ্ববিদ্যালয়ে নারীদের উপস্থিতি, কর্মক্ষেত্রে অংশগ্রহণ এবং আন্তর্জাতিক মঞ্চে সাফল্য— সবই দেখায় যে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের মধ্যেও নারী সমাজ নিজেদের অস্তিত্বের লড়াই চালিয়ে যাচ্ছে।
Ayatollah Ali Khamenei: কাশ্মীরে খামেনির মৃত্যুর প্রতিবাদে গণআন্দোলন@bengalliberty @realDonaldTrump @netanyahu #operationepicfury #DonaldTrump #BenjaminNetanyahu #AyatollahKhamenei #iran#Israel #UnitedStates #IranWar #IranMassacre #IranRevoIution2026 #WorldWar3 pic.twitter.com/l7xSL5jjl6
— Bengal Liberty (@bengalliberty1) March 1, 2026
ভারতের মুসলিমান নারী চরিত্র! (Khamenei Death)
এত কিছুর মধ্যে দাঁড়িয়েও আজ বেঙ্গালুরুর মুসলমান মহিলারা যখন পথে নামলেন, আমি অবাক হলাম। তাঁরা কি ইরানের রাষ্ট্র প্রধানের কুকর্মগুলো সম্পর্কে ওয়াকিবহাল নন? আজ তাঁরা হিজাব, বোরখা পরে খামেনেইর মৃত্যুর প্রতিবাদের মাধ্যমে প্রমাণ করলেন, তাঁরা নারী স্বাধীনতায় বিশ্বাসী নন। তাঁরা ইসলামিক মৌলবাদের পক্ষে।
আরও পড়ুন :
Israel Iran conflict 2026: সৌদি–ইউএই–কাতারে থাকা ভারতীয়দের জন্য বড় সতর্কবার্তা! এখনই জেনে নিন জরুরি হেল্পলাইন নম্বর!
