LPG Price Hike India
LPG Price Hike India

LPG Price Hike India : গ্যাসের দাম নিয়ে রাজনীতির মঞ্চ গরম, হাঁড়ি-খুন্তি নিয়ে পথে নামার ডাক মমতার

Bengal Liberty, Kolkata :

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ছে (LPG Price Hike India), যার প্রভাব পড়েছে ভারতসহ বহু দেশের উপর। সেই প্রেক্ষাপটেই দেশে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। তবে এই জটিল আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতিকে উপেক্ষা করে আসন্ন বিধানসভার নির্বাচনের হাতিয়ার খুঁজে পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার লক্ষ্যেই বিষয়টিকে বড় করে তুলে ধরছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (LPG Price Hike India)। ভোটের আগে এই ইস্যুকে হাতিয়ার করেই আবারও কেন্দ্র-বিরোধী আন্দোলনের ডাক দিয়েছেন তিনি।

LPG Price Hike India
LPG Price Hike India

গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা (LPG Price Hike India)

শনিবার, ৭ মার্চ দেশজুড়ে বাড়ানো হয়েছে এলপিজি সিলিন্ডারের দাম। ১৪.২ কেজির গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ৬০ টাকা। একই সঙ্গে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ১১৫ টাকা। এর ফলে হোটেল, রেস্তোরাঁ ও ধাবায় খাবারের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এই ইস্যুতেই সরব হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ” ৬০ টাকা গ্যাসের দাম বাড়ানো হয়েছে। তিন দিন আগে আবার ৪৯ টাকা বাড়ানো হয়েছে। বড় সিলিন্ডারের দাম ২১০০ টাকা ছুঁয়েছে, আর ছোট সিলিন্ডার ১০০০ টাকায় পৌঁছেছে। এখন আবার ২১ দিন আগে গ্যাস বুক করতে হবে। গ্যাস না থাকলে মানুষ কী খাবে?” তিনি আরও অভিযোগ করেন, কেরোসিনের কোটাও কমিয়ে দেওয়া হয়েছে এবং প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। তাঁর দাবি, এই পরিস্থিতিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়ছেন।

LPG Price Hike India
LPG Price Hike India

প্রতিবাদ মিছিলে ‘হাঁড়ি-খুন্তি’ নিয়ে নামার ডাক (LPG Price Hike India)

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনের ডাকও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামীকাল, রবিবার মিছিল করা হবে এবং সাধারণ মানুষকে সেই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান। মমতার কথায়, “গ্যাস নেই, রান্না নেই- খাবারও নেই। কাল মিছিলে হাঁড়ি, খুন্তি, করাই, বাটি, ঘটি নিয়ে আসুন। সবজি নিয়ে আসুন। প্রতিবাদের জন্য কালো শাড়ি পরুন। আমি সাদা পরব, আপনারা কালো পরবেন।”

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং যুদ্ধ পরিস্থিতির মতো জটিল সময়েও আসন্ন নির্বাচনের হাতিয়ার খুঁজতে ব্যস্ত তৃণমূল নেত্রী। বিরোধীদের অভিযোগ, প্রশাসনিক ব্যর্থতা এবং রাজ্যের নানা সমস্যার চাপ থেকে নজর ঘোরাতেই বারবার আন্দোলন ও প্রতিবাদের নাটকীয় ডাক দেওয়া হচ্ছে। ভোটের আগে আবেগ উসকে দিয়ে রাজনৈতিক মেরুকরণ তৈরির এই কৌশল কতটা কার্যকর হবে, তা অবশ্য ভোটের অঙ্ক বলবে।

আরও পড়ুন :

Dharmatala Protest Kolkata : ধর্মতলার মঞ্চ থেকে কেন্দ্রকে কড়া আক্রমণ মমতার, রাজ্যপাল বদল নিয়ে এবার সরাসরি সরব তৃণমূল নেত্রী

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury