Pakistan Fuel Crisis 2026
Pakistan Fuel Crisis 2026

Pakistan Fuel Crisis 2026: যুদ্ধের আঁচে জ্বালানি সংকটে পাকিস্তান, পেট্রোলের দাম বাড়ল ২০ শতাংশ!

Bengal Liberty Desk, ৭ মার্চ: পশ্চিম এশিয়ায় যুদ্ধের মধ্যেই চলছে আরেক যুদ্ধ। আফগান তালিবান ও পাকিস্তানের মধ্যেও সংঘাত চরমে উঠেছে। কিছুদিন আগেও আফগানিস্তানের দুই গুরুত্বপূর্ণ শহরে জোর হামলা চালিয়েছিল আসিম মুনিররা। কাবুল ও কান্দাহারের মতো শহরে হামলায় ১৩৩ জন তালিবান নিহত হয়েছিল। কিন্তু তারপরেই খেলা পুরো ঘুরে যায়। কড়া জবাব দিতে দেখা যায় আফগানিস্তানকে (Pakistan Fuel Crisis 2026)।

এই সবের মধ্যে আবারও চিন্তার ভাঁজ শেহবাজ শরিফের কপালে। জ্বালানি সমস্যায় জ্বলছে পাকিস্তান। দেশ জুড়ে ২০ শতাংশ দাম বেড়েছে পেট্রোল ও অন্যান্য জ্বালানির। পাকিস্তান সরকার খুব তাড়াতাড়ি সমস্যা মেটানোর আশ্বাস দিলেও তা যে শুধুমাত্র ললিপপ, তা আর নতুন করে বলার দরকার নেই।

তেল সংকটে পাকিস্তান (Pakistan Fuel Crisis 2026)!

Pakistan Fuel Crisis 2026
Pakistan Fuel Crisis 2026

আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যুর বদলা নিতেই ইরান একের পর এক হামলা চালাচ্ছে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে। সৌদি আরবের সবচেয়ে বড় তেল সরবরাহকারী আরামকো তেল রিফাইনারিতে জোরদার হামলার জেরে সৌদি আরব আপাতত আরামকো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

হরমুজ প্রণালীতেও একই ছবি। আটকে রয়েছে বহু তেলবাহী জাহাজ। কোনো জাহাজ পাস করলেই উড়িয়ে দেওয়া হচ্ছে। শুধুমাত্র রাশিয়া আর চীন ছাড়া সব দেশের জাহাজ চলাচল বন্ধ। সেই কারণেই চিন্তায় পাকিস্তান।

সংকট ও দাম বৃদ্ধি (Pakistan Fuel Crisis 2026)!

যুদ্ধের মধ্যেই পাকিস্তানে জ্বালানি, তেল ও গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। লোকাল পেট্রোল পাম্পগুলিতেও লম্বা লাইন দেখা যাচ্ছে। যার ফলে ২০ শতাংশ দাম বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ মানুষের পকেটে পড়েছে টান।

ইরানি তেল পাচার (Pakistan Fuel Crisis 2026)!

ইরান থেকে প্রায় প্রতিদিন ৫০–৬০ লক্ষ লিটার তেল পাকিস্তানে বেআইনিভাবে আসে, কোনও পারমিট ছাড়াই। বছরের পর বছর এই একই ঘটনা চলছে। কিন্তু এখন তাতেও বড়সড় ফুলস্টপ পড়েছে। হরমুজ প্রণালী বন্ধ থাকার দরুন সব দিক থেকেই চাপের মুখে পাকিস্তান।

আরও পড়ুন (Pakistan Fuel Crisis 2026)-

Afghanistan Pakistan tension: সীমান্তে যুদ্ধের আগুন! পাকিস্তান – আফগানিস্তানের সংঘাতে বাড়ছে মৃত্যু, উদ্বেগে গোটা বিশ্ব

Pakistan Protests: আয়াতোল্লা আলি খামেনেই মৃত্যুর পর তীব্র অশান্তি, পাকিস্তান জুড়ে বিক্ষোভ, সংঘর্ষে মৃত অন্তত ২৪

এখন দেখার এই সংকটের পরিস্থিতি থেকে কীভাবে নিস্তার পায় শেহবাজ শরিফ সরকার। একদিকে আফগানিস্তানের সঙ্গে সংঘাত, অন্যদিকে ভারতের কাছে পরাস্ত—সব মিলিয়ে বিশ্বমঞ্চে প্রায় হাসির খোরাকে পরিণত হয়েছে দেশটি। এই পরিস্থিতি সামলানো যাবে, নাকি ঘটবে আরও বড় কিছু—সেই উত্তরের অপেক্ষায় সবাই।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury