RN Ravi Oath Ceremony
Bengal Liberty Desk, ১১ মার্চ: পশ্চিমবঙ্গের রাজভবনের নাম বদলে ‘লোকভবন’ হওয়ার পর সেই ভবনেই শুরু হতে চলেছে নতুন প্রশাসনিক অধ্যায়। বিদায়ী রাজ্যপাল সি ভি আনন্দ বোসের আচমকা ইস্তফার পর রাজ্যে স্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিতে চলেছেন আর এন রবি। আগামীকাল, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় লোকভবনে অনুষ্ঠিত হবে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান (RN Ravi Oath Ceremony)।
শপথ অনুষ্ঠানে প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃত্ব (RN Ravi Oath Ceremony)

নবান্ন সূত্রে খবর, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। অনুষ্ঠানে রাজ্যের শীর্ষ প্রশাসনিক মহলের প্রতিনিধিত্ব করতে পারেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবারই কলকাতায় পৌঁছন নতুন রাজ্যপাল। তাঁর শপথের মাধ্যমে রাজ্যের সাংবিধানিক প্রধানের পদে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
আরও পড়ুন (RN Ravi Oath Ceremony)-
CV Ananda Bose Resigns: ভোটের মুখে লোকভবনে বড় রদবদল, রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস
Mamata on CV Ananda Bose Resigns: রাজ্যপাল ইস্তফা দিতেই সংঘাত চরমে, কেন্দ্রের ‘একতরফা’ সিদ্ধান্তে ক্ষুব্ধ মমতা!
বাংলায় নতুন সমীকরণ (RN Ravi Oath Ceremony)
এর আগে আর এন রবি তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্বে ছিলেন। সেই সময় রাজ্যের শাসক দল ডিএমকে এবং মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সরকারের সঙ্গে একাধিক ইস্যুতে তাঁর সংঘাত প্রকাশ্যে আসে। বিশেষ করে বিভিন্ন বিল অনুমোদন নিয়ে রাজ্যপাল ও রাজ্য সরকারের টানাপোড়েন জাতীয় রাজনীতিতেও আলোচিত হয়েছিল। এমনকি তাঁকে সরানোর দাবি জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও আবেদন জানিয়েছিল তামিলনাড়ুর শাসক শিবির। এমন পরিস্থিতিতেই পশ্চিমবঙ্গে নতুন রাজ্যপাল হিসেবে তাঁর দায়িত্বগ্রহণ রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

