Suvendu Samik Sukanta Delhi Meeting
Bengal Liberty Desk, ১২ মার্চ: পশ্চিমবঙ্গের দোরগোড়ায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। সেই আবহেই এবার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে গতকাল, বুধবার দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রাথমিক বৈঠকে বসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দীর্ঘ আলোচনার পরও প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত সমঝোতা হয়নি বলেই দলীয় সূত্রে খবর (Suvendu Samik Sukanta Delhi Meeting)।
বিতর্কের কারণ (Suvendu Samik Sukanta Delhi Meeting)
সূত্রের খবর, আসন্ন নির্বাচনে দলের একাংশ চাইছে নতুন মুখ, বিশেষ করে তরুণ ও মহিলা প্রার্থীদের বেশি সুযোগ দিতে। আবার অন্য অংশের দাবি, অভিজ্ঞ এবং সংগঠনে পরীক্ষিত নেতাদেরই বেশি গুরুত্ব দেওয়া হোক। এই মতভেদের জেরেই বৈঠকের পরও বিজেপির প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত সমঝোতা হয়নি। অপরদিকে, শনিবার কলকাতার ব্রিগেড ঐতিহাসিক সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই প্রার্থী তালিকা নিয়ে দফায় দফায় আলোচনা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আজ ফের দিল্লিতে বৈঠক (Suvendu Samik Sukanta Delhi Meeting)

দলীয় সূত্রে খবর আজ, বৃহস্পতিবার ফের দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা। কোন আসনে কাকে প্রার্থী করা হবে, কোথায় সংগঠনকে আরও শক্তিশালী করা প্রয়োজন, এসমস্ত বিষয়েই বিস্তারিত পর্যালোচনা হবে।
আরও পড়ুন (Suvendu Samik Sukanta Delhi Meeting)-
2905 Crore Railway Expansion WB: বাংলার রেল পরিকাঠামোয় বিপুল বিনিয়োগ, সাঁতরাগাছি-খড়্গপুর চতুর্থ লাইনে শিলমোহর মোদি ক্যাবিনেটের, খুশি শুভেন্দু
Egra Doctor Assault: এগরায় চিকিৎসক হেনস্থার অভিযোগে সরব শুভেন্দু, ভিডিও পোস্ট করে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ
সব মিলিয়ে বাংলার বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে যে প্রার্থী নির্বাচনই এখন বিজেপির সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। দিল্লির এই ধারাবাহিক বৈঠকগুলিই ঠিক করে দেবে শেষ পর্যন্ত কোন মুখ নিয়ে ময়দানে নামবে গেরুয়া শিবির।
