PM Modi Kolkata
PM Modi Kolkata

PM Modi Kolkata: কলকাতায় ১৮,৬৮০ কোটি টাকার প্রকল্পের উপহার মোদির, রেল, সড়ক ও বন্দর প্রকল্পের মাধ্যমে খুলবে নতুন কর্মসংস্থানের পথ

Bengal Liberty Desk, ১৪ মার্চ, কলকাতা: পশ্চিমবঙ্গের আর্থ-সামাজিক চেহারা বদলে দিতে আজ, শনিবার কলকাতায় এসে প্রায় ১৮,৬৮০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে মূলত সড়ক পরিবহন, রেল এবং বন্দর— এই তিনটি প্রধান খাতের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে (PM Modi Kolkata)।

PM Modi Kolkata
PM Modi Kolkata

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার নবনিযুক্ত রাজ্যপাল আর. এন. রবি, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা।

সড়ক পরিবহনে বড় বিনিয়োগ (PM Modi Kolkata)

প্রধানমন্ত্রীর এদিনের কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল জাতীয় সড়ক প্রকল্প। প্রায় ১৬,৯৯০ কোটি টাকা ব্যয়ে ৪২০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হয়।

খড়্গপুর-মোড়গ্রাম করিডোর: ২৩১ কিলোমিটার দীর্ঘ এই চার লেনের অর্থনৈতিক করিডোরটি খড়্গপুর ও শিলিগুড়ির মধ্যে সংযোগ স্থাপন করবে। এটি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার ওপর দিয়ে যাবে। এই নতুন পথটি খড়্গপুর ও মোড়গ্রামের মধ্যে যাতায়াতের দূরত্ব প্রায় ১২০ কিমি এবং সময় প্রায় ৭-৮ ঘণ্টা কমিয়ে দেবে।

দুবরাজপুর বাইপাস: এনএইচ-১৪-এর ওপর ৫.৬ কিমি দীর্ঘ বাইপাস এবং কংসাবতী ও শিলাবতী নদীর ওপর অতিরিক্ত চার লেনের ব্রিজের শিলান্যাস করা হয়েছে।

রেল ও বন্দর উন্নয়ন (PM Modi Kolkata)-

অমৃত ভারত স্টেশন: প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের ৬টি পুনর্নির্মিত রেল স্টেশনের উদ্বোধন করা হয়। এই তালিকায় রয়েছে কামাখ্যাগুড়ি, আনোড়া, তমলুক, হলদিয়া, বরাভূম এবং সিউড়ি।

নতুন এক্সপ্রেস ট্রেন: এদিন পুরুলিয়া-আনন্দ বিহার টার্মিনাল (দিল্লি) এক্সপ্রেস ট্রেনের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী। এছাড়াও বেলদা-দাঁতন সেকশনে তৃতীয় লাইন এবং কালাইকুন্ডা-কানি মোহুলি স্বয়ংক্রিয় ব্লক সিগন্যালিং ব্যবস্থার উদ্বোধন করা হয়।

বন্দর আধুনিকীকরণ: হলদিয়া ডক কমপ্লেক্সে ২ নম্বর বার্থের যান্ত্রিকীকরণের উদ্বোধন এবং ৫ নম্বর বার্থের যান্ত্রিকীকরণের শিলান্যাস করা হয়েছে। খিদিরপুর ডক-১ (পশ্চিম)-এর পুনরুজ্জীবন প্রকল্প এবং নদী পর্যটনের জন্য রিভার ক্রুজ টার্মিনাল ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি।

আরও পড়ুন-

PM Modi Silchar: শিলচরে ২৩,৫৫০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস প্রধানমন্ত্রীর, সভা থেকে কংগ্রেসকে তোপ মোদির

Muslim vote bank Bengal: তৃণমূলের উপর বেজায় ক্ষুব্ধ সংখ্যালঘু সমাজ, তবে কি এবার মুখ্যমন্ত্রীর ভোটব্যাংক সংখ্যালঘুদের ভরসা মোদিই?

অর্থনৈতিক প্রভাব ও কর্মসংস্থান (PM Modi Kolkata)-

প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই পরিকাঠামো প্রকল্পগুলোর ফলে কেবল যাতায়াতের সুবিধা হবে না, বরং আঞ্চলিক বাণিজ্যে জোয়ার আসবে এবং প্রচুর নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। বিশেষ করে হলদিয়া ও কলকাতা বন্দরের কর্মক্ষমতা বাড়লে পূর্ব ভারতের সামগ্রিক অর্থনীতি লাভবান হবে।

এদিনের এই সফরের মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের দায়বদ্ধতার কথাই পুনরায় স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury