PM Modi Cooch Behar Rally
PM Modi Cooch Behar Rally

PM Modi Silchar: শিলচরে ২৩,৫৫০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস প্রধানমন্ত্রীর, সভা থেকে কংগ্রেসকে তোপ মোদির

Bengal Liberty Desk, ১৪ মার্চ, শিলচর: আসাম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বরাক উপত্যকার দীর্ঘদিনের দাবি পূরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, শনিবার সকালে শিলচরে এসে প্রায় ২৩,৫৫০ কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এই সফরের প্রধান আকর্ষণ ছিল শিলচর-শিলং-গুয়াহাটি হাই-স্পিড করিডোর (Greenfield Expressway), যা সমগ্র উত্তর-পূর্ব ভারতের প্রথম প্রবেশ-নিয়ন্ত্রিত (access-controlled) দ্রুতগতির পথ হতে চলেছে।

যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব (PM Modi Silchar)

প্রধানমন্ত্রীর এদিনের সফরের মূল লক্ষ্য ছিল বারাক উপত্যকার সঙ্গে ব্রহ্মপুত্র উপত্যকা এবং পার্শ্ববর্তী রাজ্যগুলোর যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করা।

হাই-স্পিড করিডোর (PM Modi Silchar)-

২২,৮৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৬৬ কিলোমিটার দীর্ঘ এই করিডোরটি গুয়াহাটি এবং শিলচরের মধ্যে যাতায়াতের সময় প্রায় ৮.৫ ঘণ্টা থেকে কমিয়ে মাত্র ৫ ঘণ্টায় নামিয়ে আনবে।

শিলচর ফ্লাইওভার-

শহরের যানজট কমাতে ৫৬৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এনএইচ-৩০৬-এর ওপর একটি ফ্লাইওভারের ভূমিপুজো করলেন প্রধানমন্ত্রী।

রেল সংযোগ-

শিলচর থেকে চুরাইবাড়ি পর্যন্ত ৬৫৫ কোটি টাকার বৈদ্যুতিক রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে, যা পরিবেশবান্ধব পরিবহনে গতি আনবে।

শিক্ষা ও কৃষিতে বিশেষ জোর (PM Modi Silchar)-

শিলচরের এই মেগা ইভেন্ট থেকে প্রধানমন্ত্রী করিমগঞ্জ জেলার পাথরকান্দিতে একটি নতুন কৃষি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১১২ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই প্রতিষ্ঠানটি স্থানীয় ছাত্রছাত্রীদের উচ্চমানের কৃষি শিক্ষার সুযোগ করে দেবে।

রাজনৈতিক বার্তা (PM Modi Silchar)-

শিলচরের রামনগর বাইপাসে আয়োজিত বিশাল জনসভায় প্রধানমন্ত্রী বিরোধীদের তীব্র আক্রমণ করে বলেন, “যেখানে কংগ্রেসের চিন্তা শেষ হয়, সেখান থেকে আমাদের কাজ শুরু হয়”। এদিনের সভা থেকে প্রধানমন্ত্রী দাবি করেন, যুদ্ধের প্রভাব যাতে ভারতীয়দের ওপর সেভাবে না পড়ে, তার জন্য সরকার দিনরাত এক করে কাজ করে চলেছে। কিন্তু কংগ্রেস সেই প্রচেষ্টাকে বাধা দিচ্ছে। মোদির কথায়, “এই সঙ্কটকালে আশা করা হয়েছিল কংগ্রেস একটি দায়িত্বশীল দলের মতো আচরণ করবে। কিন্তু জাতীয় স্বার্থের প্রশ্নে ওরা ফের ব্যর্থ হয়েছে। ওরা চাইছে দেশ সমস্যায় পড়ুক, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হোক, যাতে সেই সুযোগে ওরা মোদিকে মনভরে গালমন্দ করতে পারে।”

আরও পড়ুন (PM Modi Silchar)-

PM Modi Cut-Out Vandalism: নির্বাচনে হারের ভয় তৃণমূলের? অসভ্যতা শুরু, মোদির কাট-আউট নষ্ট করার অভিযোগ!

BJP Brigade rally: ব্রিগেডমুখী বিজেপি সমর্থকদের বাসে হামলার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি

PM Modi Silchar
PM Modi Silchar

উত্তর-পূর্বাঞ্চলকে তিনি ভারতের অগ্রগতির ‘অষ্টলক্ষ্মী’ হিসেবে বর্ণনা করে দাবি করেন যে, তাঁর সরকার এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়েছে।

শিলচরের এই কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী সরাসরি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury