Indian Super League
Bengal Liberty, কলকাতা :
শনিবারের আইএসএলে ছিল ডাবল হেডার (Indian Super League)। ময়দানের দুই বড় ক্লাব একই দিনে মাঠে নেমেছিল। প্রথমে ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স এফসি আর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি নতুন প্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বেঙ্গালুরু এফসি । দুই দলের ম্যাচকে কেন্দ্র করেই টগবগ করছিল সমর্থকরা, কিন্তু দুই দলের খেলাই আজ বেশ হতাশ করল।

আবারও পয়েন্ট নষ্ট লাল-হলুদের Indian Super League
যুবভারতী ক্রীড়াঙ্গন ম্যাচ শুরুর আগেই প্রয়াত প্রাক্তন সচিব কুশল দাস -এর জন্য নীরবতা পালন করা হয়। মোহনবাগানের ম্যাচেও একই নিয়ম পালন করা হয়েছে।
এবার ম্যাচে ফেরা যাক। সত্যি কথা বলতে গেলে, এই ম্যাচে যেন কারোরই খেলার ইচ্ছে ছিল না। দুই দলই খুব ঝিমিয়ে ফুটবল খেলছিল। ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি থেকে গোল তুলে নেয় লাল হলুদ বাহিনী । ইউসুফের গোলে ১-০ এগিয়ে যায় অস্কারের ছেলেরা। এরপর সুযোগ তৈরি করেও কাজে লাগাতে ব্যর্থ হয় লাল-হলুদ ব্রিগেড।
অন্যদিকে কেরালাও খুব স্লপি ফুটবল খেলেছে। ইস্টবেঙ্গল ৯টি শটের মধ্যে মাত্র ১টি অন টার্গেটে রাখতে পেরেছে, আর কেরালা ৭টির মধ্যে ৩টি। তাতেই বোঝা যাচ্ছে কী ধরনের ম্যাচের সাক্ষী রইলেন গ্যালারির দর্শকেরা।
যখন মনে হচ্ছিল ম্যাচ একেবারে পকেটে, তখনই কর্নার থেকে গোল তুলে নেন আজশাল। নাটকীয়ভাবে পরাজয় থেকে রক্ষা পায় ডেভিড ক্যাটালার ছেলেরা। ৩ পয়েন্ট খুইয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। অন্যদিকে টানা পাঁচ ম্যাচে পরাজয়ের ফলে দ্বাদশ স্থানে কেরালা ব্লাস্টার্স। পরের ম্যাচেই মিনি ডার্বিতে মুখোমুখি হবে মহামেডানের বিরুদ্ধে।

আরও পড়ুন – ‘বাংলার জঙ্গলরাজ শেষের কাউন্টডাউন শুরু’, ব্রিগেডে মোদির হুঙ্কার
সবুজ-মেরুনের কী হলো?
অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ কোনো যুদ্ধের থেকে কম কিছু ছিল না। কিন্তু সবুজ-মেরুনের তরফে খুবই হতাশাজনক খেলার প্রদর্শনী দেখা গেছে।
গোটা ম্যাচেই ছন্দের অভাব ছিল। ম্যাকলারেন হোক কিংবা দিমিত্রী পেট্রতোষ কেউই আজ জ্বলে উঠতে পারেননি। ১৫টি শটের মধ্যে মাত্র ৪টি ছিল অন টার্গেটে।
এই ম্যাচ দেখে মনে হচ্ছিল যেন দুটি আলাদা মোহনবাগান দল প্রতিযোগিতায় আছে। আগের দুটি ম্যাচে যারা প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছিল, আজ যেন একেবারে আউটডেটেড একটি দল মাঠে নেমেছে।
অন্যদিকে বেঙ্গালুরু এফসিও খুব বেশি ভালো খেলেনি। সবুজ মেরুন বাহিনী প্রথম স্থান ধরে রাখলেও পরের ম্যাচে প্রতিপক্ষ মুম্বাই সিটি এফসি। তাদের বিরুদ্ধে ৩ পয়েন্ট অবশ্যই চাইবে মোহনবাগান নইলে লিগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা প্রবল।
দেখা যাক মুম্বাই ম্যাচ আর মিনি ডার্বিতে ঘুরে দাঁড়াতে পারে কি না সবুজ-মেরুন ও লাল-হলুদ বাহিনী। উত্তর মিলবে খুব শীঘ্রই।
