Tumbbad 2 Nawazuddin Siddiqui
Bengal Liberty, কলকাতা ১৬ মার্চ ২০২৬ :
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘’তুম্বাড” ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক মাইলফলক সৃষ্টি করেছিল (Tumbbad 2 Nawazuddin Siddiqui)। সেই উন্মাদনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়ে সম্প্রতি ঘোষণা করা হয়েছিল ‘তুম্বাড ২’-এর কথা। এবার সেই উত্তেজনাকে অন্য মাত্রায় নিয়ে গেলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। সম্প্রতি তিনি নিজেই নিশ্চিত করেছেন যে, এই সিক্যুয়েলে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুমুখী চরিত্রে অভিনয় করতে চলেছেন।

অপেক্ষার অবসান, নতুন চমক Tumbbad 2 Nawazuddin Siddiqui
সোহম শাহ অভিনীত এবং আনন্দ গান্ধী পরিচালিত ‘তুম্বাড’ তার অসাধারণ সিনেমাটোগ্রাফির জন্য বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিল। সিক্যুয়েলের ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকদের মনে প্রশ্ন ছিল, এবার নতুন কী দেখা যাবে? হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন সিদ্দিকি জানিয়েছেন, তিনি ‘তুম্বাদ ২’-এর অংশ হতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত। তিনি বলেন, “আমি সবসময় এমন চরিত্রের সন্ধানে থাকি যা আমাকে চ্যালেঞ্জ জানাবে।

তুম্বাড ২-এ নওয়াজউদ্দিন সিদ্দিকী
নওয়াজউদ্দিন বরাবরই তাঁর নিখুঁত অভিনয়ের জন্য পরিচিত। হোক সেটা ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ বা ‘সেক্রেড গেমস’। ‘তুম্বাড’-এর মতো একটি ডার্ক ফ্যান্টাসি থ্রিলারে তাঁর অন্তর্ভুক্তি ছবিটির গুণগত মানকে আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন চলচ্চিত্র সমালোচকরা। অভিনেতার মতে, এই দ্বিতীয় পর্বের চিত্রনাট্য প্রথমটির চেয়েও বেশি রোমহর্ষক।যদিও তাঁর চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করতে চাননি তিনি, তবে ইঙ্গিত দিয়েছেন যে তাঁর চরিত্রটি গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে।
তুম্বাডের প্রেক্ষাপট ও সিক্যুয়েল
ছবির প্রথম ভাগে, আমরা দেখেছিলাম বিনায়ক রাওয়ের সোনার মোহরের প্রতি সীমাহীন লালসা এবং হাস্তারের অভিশাপের গল্প। দ্বিতীয় ভাগে পরিচালক ও প্রযোজকরা সেই রহস্যের কোন দিকটি তুলে ধরবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, দ্বিতীয় ভাগটি আগের চেয়েও বড় মাপে তৈরি হতে চলেছে। নওয়াজউদ্দিনের মতো শক্তিশালী অভিনেতার উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে, এবার অভিনয়ের লড়াইটাও হবে দেখার মতো।
প্রযোজক ড. জয়ন্তিলাল গাডা বলেন, “আমরা পেন ষ্টুডিওতে সবসময় ভালো কনটেন্ট উপস্থাপন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তাই তুম্বাড 2–এর মাধ্যমে আমরা সিনেমাটিক অভিজ্ঞতাকে আরও অনেক বড় পরিসরে নিয়ে যেতে চাইছি। নওয়াজ উদ্দীন সিদ্দিকীকে এই প্রজেক্টে যুক্ত করা সেই লক্ষ্যকে পুরোপুরি সমর্থন করে। তাঁর অভিনয় দক্ষতা, বহুমুখিতা এবং শক্তিশালী স্ক্রিন নিঃসন্দেহে এই ছবিকে আরও উচ্চতায় নিয়ে যাবে।”
