Relief in Air Travel
Bengal liberty, ১৮ ই মার্চ :
বিমানে সিট চার্জ ও হিডেন খরচে লাগাম টানতে বড় পদক্ষেপ ডিজিসিএ-র(Relief in Air Travel) । টিকিট কাটার সময় পছন্দের সিট বা আসন বেছে নেওয়ার নামে এয়ারলাইন সংস্থাগুলো যে অতিরিক্ত মাশুল আদায় করত, তার ওপর বড়সড় কোপ বসাল ডিজিসিএ। নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত ৬০% আসন ‘ ফ্রি ‘ বা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই যাত্রীদের জন্য বরাদ্দ রাখতে হবে।

কেন এই কড়া পদক্ষেপ? (Relief in Air Travel)
দীর্ঘদিন ধরেই বিমানযাত্রীদের অভিযোগ ছিল যে, টিকিটের বাইরে সিট বাছাইয়ের নামে বাড়তি টাকা নেওয়া হচ্ছে। এছাড়াও স্পোর্টস সামগ্রী, বাদ্যযন্ত্র অথবা পোষ্য প্রাণী বহনের নিয়ম নিয়েও চলছিল নানা বিভ্রান্তি। যাত্রীদের এই হয়রানি বন্ধ করতেই কড়া নিয়ম চালু করল কেন্দ্র।
সমস্ত এয়ার লাইনের উদ্দেশ্যে নতুন নির্দেশিকা জারি ডিজিসিএ -র (Relief in Air Travel):
ডিজিসিএ – র নতুন নির্দেশিকা অনুযায়ী,উড়ানে ৬০ শতাংশ ‘ফ্রি ‘ আসন রাখা বাধ্যতামূলক। এছাড়াও, যদি কোনো যাত্রী একই পিএনআরে ভ্রমণ করেন, তবে তাঁদের যথাসম্ভব পাশাপাশি বা কাছাকাছি আসনে বসানোর ব্যবস্থা করতে হবে, এমনটাই জানিয়েছেন তারা।
শুধু সিট চার্জ বা পি এন আরের ক্ষেত্রেই নয় – উড়ান বিলম্ব, বাতিল বা বোর্ডিংয়ে বাধা প্রভৃতি ক্ষেত্রেই যাত্রীদের অধিকার সুরক্ষিত রাখার উপর ও জোর দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

➡️ https://t.co/v5MuhxvSAX বিস্তারিত পড়ুন লিংকে ক্লিক করে
TMC Candidate List Controversy: তালিকা প্রকাশেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, রাজগঞ্জে ইস্তফা, মন্তেশ্বরে রণক্ষেত্র, ক্যানিংয়ে ক্ষোভে ফুঁসছে কর্মীরা@bengalliberty @AITCofficial #bengalliberty #westbengalelection2026 pic.twitter.com/Z22fEvwZyZ— Bengal Liberty (@bengalliberty1) March 18, 2026
যাত্রীদের অধিকার সুরক্ষিত রাখতে ডিজিসিএ -র পরামর্শ (Relief in Air Travel):
১. এয়ার লাইন গুলিকে তাদের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং বুকিং কাউন্টারে যাত্রীদের অধিকার সংক্রান্ত তথ্য স্পষ্ট ভাবে প্রদর্শন করতে হবে।
২. দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সুবিধার্থে যাত্রীদের অধিকার ও পরিষেবা সংক্রান্ত তথ্য আঞ্চলিক ভাষায় প্রকাশ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র।
সব মিলিয়ে, বিমান যাত্রায় বিমানযাত্রায় অস্বচ্ছতা কমিয়ে যাত্রীদের স্বার্থ সুরক্ষায় একগুচ্ছ কড়া পদক্ষেপ করল কেন্দ্র। এখন দেখার, এয়ারলাইন সংস্থাগুলি কত দ্রুত এই নির্দেশ বাস্তবায়ন করে।
আরও পড়ুন :
Delhi building fire: দিল্লিতে বহুতলে ভয়াবহ আগুন! মৃত ৮, ঘটনাস্থলে দমকলের ৩০টি ইঞ্জিন
