Misuse of Government Property
Bengal Liberty, Kolkata:
রাজ্য রাজনীতির পারদ চড়িয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি(BJP 2nd Candidate List) । ১১২টি আসনের এই তালিকায় যেমন রয়েছে টলিউড তারকাদের উপস্থিতি, তেমনই গুরুত্ব দেওয়া হয়েছে হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব ও আইনজীবী থেকে শুরু করে প্রাক্তন আইপিএস অফিসারকেও। প্রথম দফায় ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণার পর, দ্বিতীয় দফার ১১২ জনের নাম প্রকাশ হল, এখনও বাকি রইল মাত্র ৩৮টি আসন।

লড়াইয়ের ময়দানে নজরকাড়া মুখ (BJP 2nd Candidate List)
বিজেপির এই তালিকায় সবথেকে বড় চমক সোনারপুর দক্ষিণ কেন্দ্র। সেখানে তৃণমূলের বিদায়ী বিধায়ক তথা তারকা প্রার্থী লাভলি মৈত্রের বিরুদ্ধে লড়াই করবেন বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে এবার হাওড়ার শ্যামপুর থেকে টিকিট দেওয়া হয়েছে।
ব্যারাকপুর শিল্পাঞ্চলেও বড় চাল চেলেছে বিজেপি। নোয়াপাড়ায় প্রার্থী করা হয়েছে প্রাক্তন সাংসদ অর্জুন সিংহকে। আবার ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে পদ্ম প্রতীকে লড়বেন আইনজীবী কৌস্তভ বাগচী। তবে জল্পনা থাকলেও, আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসকের মায়ের নাম এই তালিকায় এখনও পর্যন্ত দেখা যায়নি।

প্রার্থী তালিকায় সিনিয়রিটি ও অভিজ্ঞতার সমন্বয় (BJP 2nd Candidate List)
উত্তর ২৪ পরগনার জগদ্দল কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস রাজেশ কুমার। বিধাননগরে লড়ছেন চিকিৎসক শারদ্বৎ মুখোপাধ্যায় এবং রাজারহাট গোপালপুরে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।
সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে হিঙ্গলগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে। সন্দেশখালিতে প্রার্থী হয়েছেন সনৎ সর্দার। উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের মাথাভাঙায় লড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। বাঁকুড়া সদরে নীলাদ্রিশেখর দানা এবং পুরুলিয়ায় সুদীপ মুখোপাধ্যায়কে পুনরায় ভরসা করেছে দল। কলকাতার মানিকতলায় প্রার্থী হয়েছেন তাপস রায়, এন্টালিতে প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং বেহালা পশ্চিমে ইন্দ্রনীল খাঁ।

রদবদল ও মহিলা প্রতিনিধিত্ব (BJP 2nd Candidate List)
প্রথম দফার তালিকা থেকে বিষ্ণুপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে অগ্নিশ্বর নস্করের বদলে বিশ্বজিৎ খাঁকে নিয়ে আসা হয়েছে। দ্বিতীয় দফার এই তালিকায় মোট ২০ জন মহিলা প্রার্থী রয়েছেন। মতুয়া গড়েও বিদায়ী বিধায়ক অশোক কীর্তনিয়া, স্বপন মজুমদার এবং সুব্রত ঠাকুরদের ওপর আস্থা রেখেছে কেন্দ্রীয় নেতৃত্ব।
আগামী ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল, ২ দফায় সম্পন্ন হবে রাজ্যের ২৯৪টি আসনের নির্বাচন। ফল প্রকাশ হবে ৪ মে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তাদের ২৯১টি আসনের তালিকা প্রকাশ করে দেওয়ায় এবং বামেদের দ্বিতীয় দফার ৩২ জনের নাম আসার পর, বিজেপির এই ১১২ জনের নাম ঘোষণা লড়াইকে এক নতুন মাত্রা দিল। দীর্ঘ ৩০ বছর পর রাজ্যে ভোট হচ্ছে মাত্র দুই দফায়। প্রথম দফায় ১৫২টি এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে।

তৃণমূলী সংস্কৃতি – হিন্দু বিদ্বেষীদের স্বীকৃতি
বেহালা পূর্ব বিধানসভায় তৃণমূলের প্রার্থী শুভাশিস চক্রবর্তীকে বলতে শোনা যাচ্ছে যে – হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না।
এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক। যদি সত্যিই সাধারণ মানুষ বিশেষ করে হিন্দু ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত… pic.twitter.com/X21VlCtjNc— Suvendu Adhikari (@SuvenduWB) March 19, 2026
আসনের সমীকরণ (BJP 2nd Candidate List)
বিধানসভার মোট ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ইতিমধ্যেই বড় অংশের প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূলের তুলনায় প্রচারের দৌড়ে এগিয়ে থাকতে চাইছে। বিজেপির এই দ্বিতীয় দফার প্রার্থী তালিকা বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে, গেরুয়া শিবির এবার আর কেবল বিরোধী দল হিসেবে নয়, বরং বিকল্প সরকার গঠনের লক্ষ্যেই ঘুঁটি সাজিয়েছে। ২৯৪টি আসনের মধ্যে অর্ধেকের বেশি আসনে প্রার্থী ঘোষণা করে বিজেপি বুঝিয়ে দিয়েছে, তারা লড়াইয়ের ময়দানে এক ইঞ্চি জমিও বিনা যুদ্ধে ছাড়তে নারাজ। বিশেষ করে দক্ষিণবঙ্গের দুর্গ দখল এবং উত্তরবঙ্গের আধিপত্য ধরে রাখতে যে রণকৌশল নেওয়া হয়েছে, তা তৃণমূল কংগ্রেসের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
আরও পড়ুন :
BJP Roadshows 2026: বঙ্গ জয়ে বিজেপির ‘কর্পোরেট বোম্বিং’ কৌশল! ১৪টি রোড শো করবেন মোদি, প্রচার শুরু উত্তরবঙ্গ থেকে
