Japanese anime legend
Bengal liberty Desk, kolkata :
জাপানি অ্যানিমেশন জগতে নক্ষত্রপতন(Japanese anime legend)। প্রয়াত হয়েছেন বর্ষীয়ান পরিচালক সুতোমু শিবায়ামা। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৭ ই মার্চ আজিয়া-দো অ্যানিমেশন ওয়ার্কস’-এর পক্ষ থেকে এই দুঃখজনক খবরটি জানানো হয়। তাঁর প্রয়াণের খবরে ভেঙে পড়েছে গোটা দেশ।

‘আজিয়া-দো অ্যানিমেশন ওয়ার্কস’- র পক্ষ থেকে জানানো বিবৃতি Japanese anime legend
তাঁর প্রতিষ্ঠিত সংস্থার পক্ষ থেকেই ৬ই মার্চ তাঁর মৃত্যুসংবাদের খবর জানানো হয়েছে। সংস্থার বিবৃতি অনুযায়ী , জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘ ডোরেমন ‘ এর পরিচালনায় তিনি দীর্ঘ বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর অবদানের কথা মনে করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন মহল থেকে।

এক ঝলকে ‘ ডোরেমন ‘ খ্যাত পরিচালক সুতোমু :
জাপানে ‘ ফাদার অফ ন্যাশনাল অ্যানিমেশন ‘ হিসাবেই পরিচিত ছিলেন সুতোমু। দীর্ঘ কয়েক দশক ধরে জাপানের অ্যানিমেশন জগৎকে সমৃদ্ধ করেছেন তিনি। বিশেষ করে নবিতা, শিজুকা, জিয়ান আর ডোরেমনের মতো কালজয়ী চরিত্রগুলোকে পর্দায় জীবন্ত করে তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অবিস্মরণীয়। বিশ্বজুড়ে কয়েক প্রজন্মর শৈশব রাঙিয়ে দেওয়া এই পরিচালক শুধুমাত্র ডোরেমন নয়, ‘নিন্তামা রান্তারো’র মতো জনপ্রিয় সিরিজের প্রধান পরিচালনার দায়িত্বও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।
কর্মজীবন ও প্রাপ্তি :
১৯৬৩ সালে একটি খ্যাতনামা অ্যানিমেশন সংস্থার মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে আর-একটি বিশিষ্ট সংস্থার সঙ্গে যুক্ত হয়ে তিনি বহু জনপ্রিয় কাজ দর্শকদের উপহার দেন। অ্যানিমেশন শিল্পে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে জাপান সরকারের সংস্কৃতি বিষয়ক দপ্তরের পক্ষ থেকে তাঁকে আজীবন সম্মানে ভূষিত করা হয়।
শিবায়ামার মৃত্যুর সংবাদ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভেঙে পড়েছে তাঁর অসংখ্য অনুরাগী।তাঁর অনবদ্য সৃষ্টির মধ্যেই তিনি বেঁচে থাকবেন চিরকাল।
