Middle East war 2026
Bengal Liberty Desk, ২২ মার্চ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার সম্পূর্ণ নতুন মোড় (Middle East war 2026)। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এই যুদ্ধ শুরু হওয়ার পর গোটা বিশ্বের নজর ছিল তিনটি রাষ্ট্রের উপর—ইরান, ইজরায়েল ও আমেরিকা। কিন্তু এবার একসঙ্গে ২২টি রাষ্ট্রের আন্তর্জাতিক যৌথ বিবৃতি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

চাপে ইরান? Middle East war 2026
এই যৌথ বিবৃতি প্রকাশের পর গোটা বিশ্বে জোরদার আলোচনা শুরু হয়েছে—ইরান কি এবার চাপে পড়বে? ড্রোন ও মিসাইল দিয়ে কাবু করা না গেলেও, শেষমেশ কূটনৈতিকভাবে চাপে ফেলতে চাইছে বিভিন্ন দেশ। তাদের দাবি, হরমুজ প্রণালীতে যেন সব রাষ্ট্রের প্রবেশাধিকার বজায় থাকে এবং এই যুদ্ধের দ্রুত নিস্পতি করতে হবে।
কোন কোন রাষ্ট্র বিবৃতিতে সামিল?
সংযুক্ত আরব আমিরাত, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, জাপান, কানাডা, ইতালি, নিউজিল্যান্ড, জার্মানি, লাতভিয়া-সহ মোট ২২টি রাষ্ট্র যৌথ প্রেস বিবৃতি প্রকাশ করেছে। তালিকায় আমেরিকা কিম্বা ইজরায়েল না থাকলেও ইঙ্গিত যথেষ্ট স্পষ্ট

কাদের বিরুদ্ধে এই অবস্থান?
বিভিন্ন দেশের দাবি, অযথা এই যুদ্ধকে জিইয়ে রাখার কোনও কারণ নেই। যুদ্ধের কারণে ইতিমধ্যেই তেল ও গ্যাসের দাম বৃদ্ধি এবং বিশ্বজুড়ে চরম সঙ্কট দেখা দিয়েছে। তাই সব রাষ্ট্রের দাবি, যুদ্ধ দ্রুত বন্ধ হোক।
এখন দেখার, এই পরিস্থিতি থেকে নিস্তার মিলবে নাকি আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে – সারা বিশ্বের নজর এখন এই যুদ্ধ কে কেন্দ্র করে।
