Full-scale war between Iran and USA
Bengal Liberty, ২২ মার্চ ২০২৬ :
ইজরায়েল উপর ইরানের মারাত্মক হামলায় যুদ্ধের আঁচ(War between Iran and USA) ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কোনো পক্ষই দমতে নারাজ। কূটনৈতিক রাস্তার মাধ্যমে সমাধান খুঁজতে ব্যর্থ হয়ে স্বমহিমায় যুদ্ধ চালাচ্ছে ইরান–ইসরায়েল।
এবার সরাসরি ইজরায়েল এর দুই বড় শহরে বর্বরোচিত হামলা চালাল ইরান। আরাদ ও ডিমোনা শহরকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলায় প্রায় ১০০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, আহত হয়েছেন বহু মানুষ।
এই হামলার পর ইজরায়েল এর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তরফ থেকেও ইরানের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

হুঁশিয়ারি ইসরায়েলের তরফ থেকে (War between Iran and USA):
সরাসরি পরিস্থিতির উপর নজর রাখছে ইসরায়েল সরকার। তারই মধ্যে “এর শেষ দেখে তবেই আমরা ছাড়বো “- এই ভাষায় জবাব দিয়েছেন ইজরায়েল এর প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রক।
“ইরান সমস্ত সীমা পার করে গেছে। এইভাবে কাপুরুষের মতো হামলা চালানোর কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। আরাদ ও ডিমোনা শহরে হামলার ফলে ১০০ জন নাগরিক প্রাণ হারিয়েছেন। আমরাও ইরানের রাজধানী তেহরান শহরে জোর হামলা চালাব। হামলার জন্য প্রস্তুত থাকুন – এর শেষ দেখে তবেই আমরা ছাড়ব।”

➡️ https://t.co/uXgZnPRmvL বিস্তারিত পড়ুন লিংকে ক্লিক করে
Nandigram Ram Idol: রামমূর্তির মাথা কেটে তাণ্ডব! ভোটের মুখে উত্তপ্ত নন্দীগ্রাম, সরব শুভেন্দু@bengalliberty @SuvenduWB @BJP4Bengal @BJP4India @MamataOfficial @AITCofficial #Nandigram #nandigramviolence #westbegal pic.twitter.com/5gXW2FmwqY— Bengal Liberty (@bengalliberty1) March 22, 2026
চুপ করে বসে নেই আমেরিকা ও ইসরায়েল (War between Iran and USA):
কড়া হুশিয়ারির পরেই আমেরিকা ও ইজরায়েলযৌথভাবে ইরানের রাজধানী তেহরানে হামলা চালায়। সেখানেও শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
শেষমেশ মানবজাতির এই হত্যালীলা কবে বন্ধ হবে, সেই নিয়েই চিন্তায় তাবড় তাবড় রাষ্ট্রগুলি।
আরও পড়ুন :
Middle East war 2026: মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন মোড়! ২২ দেশের যৌথ বিবৃতিতে কূটনৈতিক চাপে ইরান?
