Iran attacked Israel
Bengal Liberty, ২৪ মার্চ ২০২৬ :
মার্কিন রাষ্ট্রপতি যতই যুদ্ধবিরতির ঘোষণা করুক তাঁর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পরপর হামলা চালাচ্ছে ইরান (Iran attacked Israel) । গত এক সপ্তাহে হামলা আরও ভয়ঙ্কর আকার ধারণ করেছে। মাঝরাতে ওয়েস্ট ব্যাংকের হেবরনকে লক্ষ্য করে মুড়ি-মুড়কির মতো ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। এর আগেও তেল আভিভ, আরাদ, ডিমোনো শহরে ও মারাত্মক হামলা চালায় ইরান। গতকাল মার্কিন রাষ্ট্রপতি যুদ্ধবিরতির কথা বললেও ইরানের তাতে কোনও হেলদোল নেই। উল্টে হামলার তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। কিন্তু কীভাবে ইরান এতটা সাহস বৃদ্ধি করছে?

আন্তর্জাতিক বিশ্লেষকদের মত (Iran attacked Israel)
হরমুজ প্রণালী ইরানের কাছে একটি বড় হাতিয়ার হিসেবে উঠে এসেছে। আমদানি-রফতানির একটি গুরুত্বপূর্ণ পথ এই হরমুজ। ইরানের উপর হামলা হলে আবারও এই পথ বন্ধ করে দিতে পারে তারা। তাই কি তার সুযোগ নিয়েই হামলা চালাচ্ছে ইরান?

Supplementary Voter List: সোমবার রাত ১১টা ৫৫ মিনিট নাগাদ নির্বাচন কমিশন (ECI) রাজ্যের প্রথম দফার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল | West Bengal News | Bengal Liberty
📷 https://t.co/n1V3Mv9B9v#WestBengalElection #westbengalsir #sirwestbengal #westbengalnews #BengalLiberty pic.twitter.com/oi42TglCIe— Bengal Liberty (@bengalliberty1) March 24, 2026
রাশিয়া ও চীন কি ইরানকে গোপনে সহযোগিতা করছে, যাতে জ্বালানির বাজারে আমেরিকা পিছিয়ে পড়ে এবং আরও এগিয়ে যায় রাশিয়া? অনেক রাষ্ট্র মনে করেছিল, আমেরিকা-ইজরায়েল খুব সহজেই যুদ্ধে জয়লাভ করবে। কিন্তু সবাইকে চমকে দিয়ে ইরান সমানে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং কড়া জবাব দিচ্ছে আমেরিকাকে।
হামলার তীব্রতা কি আরও বৃদ্ধি পাবে? কবে হবে যুদ্ধের নিষ্পত্তি সেই দিকেই নজর গোটা বিশ্বের।
আরও পড়ুন :
লিয়ারির রবিনহুড না কি করাচির যমদূত? উজাইর বালোচ(Dark Story of Uzair Baloch): এক নৃশংস প্রতিশোধ ও ক্ষমতার সিংহাসনে আরোহণের রক্তক্ষয়ী মহাকাব্য
