Raidighi BJP Worker Murder
Bengal Liberty Desk, ২৪ মার্চ, কলকাতা: ভোটের আবহে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে বিজেপি কর্মী খুন। মৃত ওই ব্যক্তির নাম কিশোর মাঝি, বয়স ৩৯ বছর। মৃত বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার হয় রায়দিঘি বিধানসভার মেনা গ্রাম থেকে। অভিযোগ, গলা কেটে নৃশংসভাবে খুন করা হয়েছে তাঁকে।
স্থানীয় সূত্রে খবর, কিশোর দাস দিঘিরপাড় বকুলতলা অঞ্চলের বিজেপির বুথ সহ সভাপতি। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি সরাসরি কাঠগড়ায় তুলেছে তৃণমূলকে। খবর পাওয়া মাত্র রায়দিঘি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পলাশ রানাও দলীয় কর্মীর বাড়িতে পৌঁছন। তবে অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। ঘটনায় ইতিমধ্যেই মৃতের স্ত্রী ও এক প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ (Raidighi BJP Worker Murder)।
নৃশংস খুন, ত্রিকোণ সম্পর্কের জট (Raidighi BJP Worker Murder)?

গতকাল, সোমবার রাতে রায়দিঘি বিধানসভার মেনা গ্রামে উদ্ধার হয় বিজেপি কর্মী কিশোর মাঝির রক্তাক্ত দেহ। অভিযোগ, কালীপুজোর অনুষ্ঠান থেকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে তাঁকে নৃশংসভাবে খুন করা হয়।
তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, এই খুনের পিছনে রাজনৈতিক কোনও যোগ নেই। বরং ত্রিকোণ সম্পর্কের জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই মৃতের স্ত্রী অনিমা মাঝি এবং প্রতিবেশী যুবক গোবিন্দ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। কীভাবে পরিকল্পনা করে এই খুন, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।
আরও পড়ুন (Raidighi BJP Worker Murder)-
Nitin Nabin: বাংলা দখলে জোর দিচ্ছে বিজেপি, নিতিন নবীনের সফরে স্পষ্ট ভোটের প্রস্তুতির ছবি
Harinaghatta political violence: যুবসাথীর টাকা পেতেই তৃণমূলের আগ্রাসন! ফোন করে বিজেপি কর্মীর মেয়েকে হুমকি তৃণমূল কাউন্সিলরের
রাজনৈতিক চাপানউতোর (Raidighi BJP Worker Murder)

ঘটনার পরেই রাজনৈতিক রঙ চড়াতে শুরু করেছে দুই শিবির। রায়দিঘির বিজেপি প্রার্থী পলাশ রানা দাবি করেন, নিহত ব্যক্তি বিজেপি কর্মী এবং নির্বাচনের আগে শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরাই এই খুনের সঙ্গে জড়িত। এর প্রতিবাদে থানা ঘেরাওয়ের ডাকও দেওয়া হয়েছে।
অন্যদিকে, তৃণমূল সাংসদ বাপি হালদার বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে জানান, এটি সম্পূর্ণ পারিবারিক ঘটনা। কোনও রাজনৈতিক যোগসূত্র নেই। সব মিলিয়ে ভোটার আবহে বিজেপি কর্মীর খুনে চাঞ্চল্য এলাকায়।
