Purba Medinipur DM removed
Bengal liberty desk, ২৫ মার্চ :
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে (West Bengal election 2026)। এরই মাঝে পশ্চিমবঙ্গের চুক্তি ভিত্তিক কর্মীদের ভোটের কাজে যুক্ত করা নিয়ে করা নির্দেশ দিল নির্বাচন কমিশন। এবার থেকে কোনোভাবেই চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে নিযুক্ত করা যাবে না – এমনই নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর।

নির্দেশিকার মূল বিষয় West Bengal election 2026
নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দিয়ে বলা হয়েছে,ভোট পরিচালনার দায়িত্ব নির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে থেকেই করতে হবে এবং সেই অনুযায়ী স্থায়ী সরকারি কর্মী বা কেন্দ্রীয় সংস্থার কর্মীদের দিয়েই পোলিং পার্সোনেল গঠন করতে হবে।

এছাড়াও, যদি কোনো চুক্তিভিত্তিক কর্মীদের নাম এই তালিকায় অন্তর্ভূক্ত থাকে তাহলে সেটি গুরুতর হিসাবে কার্যকর করা হবে বলেও জানিয়েছে কমিশন।
প্রশাসনিক সূত্রের খবর, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতীতে নির্বাচনী কাজে চুক্তিভিত্তিক কর্মীদের ব্যবহার করা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে এবং আদালতের পক্ষ থেকেও একাধিক পর্যবেক্ষণ ও আপত্তি জানানো হয়েছে। নির্বাচনের নিরপেক্ষতা যাতে কোনওভাবে ক্ষুণ্ণ না হয়, তা নিশ্চিত করতেই কমিশন এই কড়া অবস্থান নিয়েছে।
জেলা নির্বাচন আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, পোলিং পার্সোনেলের পৃথক তালিকা তৈরি করে আগামী ৩০ মার্চের মধ্যে একটি রিপোর্ট জমা দিতে হবে। সেখানে জেলাশাসকদের লিখিতভাবে স্পষ্ট জানাতে হবে যে, ওই তালিকায় কোনও চুক্তিভিত্তিক কর্মীর নাম নেই। বিধানসভা ভোটের আগে কমিশনের এই নির্দেশিকাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল। এর ফলে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা যেমন বাড়বে, তেমনই ভোটকর্মীদের তালিকায় কোনও ধরনের কারচুপির আশঙ্কাও অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে।
