Modi Government Decision
Bengal Liberty Desk, ২৭ মার্চ:
মধ্যপ্রাচ্যে লাগাতার যুদ্ধের পরিস্থিতির মধ্যেই এ বার বড় পদক্ষেপ নিল নরেন্দ্র মোদি সরকার। পেট্রোল ও ডিজেলের উপর অন্তঃশুল্ক লিটার প্রতি ১০ টাকা করে কমানোর ঘোষণা করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রোলের উপর অন্তঃশুল্ক আগের ১৩ টাকা থেকে কমিয়ে ৩ টাকা প্রতি লিটার করা হয়েছে। অর্থাৎ পেট্রোলের ক্ষেত্রে সরাসরি ১০ টাকা হ্রাস পেয়েছে শুল্ক।

জ্বালানির জ্বালা থেকে মুক্তি!
অন্যদিকে ডিজেলের উপর অন্তঃশুল্ক সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে। আগে যেখানে ডিজেলে লিটার প্রতি ১০ টাকা শুল্ক ধার্য ছিল, এখন তা শূন্যে নামিয়ে আনা হয়েছে। ফলে ডিজেলের ক্ষেত্রেও লিটার প্রতি ১০ টাকা কমেছে শুল্ক।

মোদি সরকারের মাস্টার স্ট্রোক
যেখানে বিশ্বের বিভিন্ন দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মানুষের জীবন দুর্বিসহ করে তুলেছে, সেখানে মোদি সরকার যুগান্তকারী এক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতে সরকারের উপর চাপ বাড়লেও সাধারণ মানুষের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেই এই চাপ মেনে নিতে না চাইলেও, মোদি সরকার ভিন্ন ধাতুতে গড়া বলেই এই পদক্ষেপ সম্ভব হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়া অস্থির পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা বাড়ছে। সেই প্রেক্ষিতেই দেশের বাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র।
এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে পেট্রোল ও ডিজেলের খুচরো দামে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে মনে করা হচ্ছে, যা সাধারণ মানুষের পাশাপাশি পরিবহন ও শিল্প ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে।
