Dev Tollywood federation
Bengal liberty Desk, ২৯ মার্চ :
অভিনেতা, প্রযোজক ও সাংসদ—এই তিন পরিচয়ের বাইরে এবার আরও এক নতুন ভূমিকায় দেখা যেতে চলেছে টলিউডের জনপ্রিয় তারকা দেবকে (Dev Tollywood federation)। সিনে প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন গিল্ডের পক্ষ থেকে তাঁকে সাম্মানিক সদস্য পদ গ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। এই গিল্ডটি ফেডারেশনের অন্তর্গত হওয়ায়, এই প্রথম কোনও অভিনেতা তথা প্রযোজক হিসেবে দেব ফেডারেশনের সদস্যপদ পেতে চলেছেন বলে জানা গেছে।

ফেডারেশনের থেকে পাওয়া আমন্ত্রণপত্র Dev Tollywood federation
ফেডারেশনের পক্ষ থেকে সদস্যপদ গ্রহণ করার পর দেব অত্যন্ত বিনম্রভাবে তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, ইন্ডাস্ট্রি মানে কেবল অভিনেতা বা পরিচালক নন, এর আসল মেরুদণ্ড হলেন পর্দার পেছনের টেকনিশিয়ানরা। তাঁদের অধিকার রক্ষা এবং কাজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব।
প্রসঙ্গত, শনিবার রাতে দেব গিল্ডের সম্পাদক মহম্মদ হাসানের একটি পোস্ট শেয়ার করেন। সেখান দেখা যায় মহম্মদ হাসান লেখেন, ‘বিগত ২০ বছর ধরে বাংলা চলচ্চিত্রে আপনার অনন্য অবদান ও কৃতিত্ব আমাদের সকলের জন্য গর্বের বিষয়। আমাদের সংস্থার সদস্যপদ গ্রহণ করে এবং আপনার মতো একজন কৃতি ও খ্যাতিমান ব্যক্তিত্ব, আমাদের সংস্থার সঙ্গে যুক্ত হওয়া নিঃসন্দেহে আমাদের মর্যাদা বৃদ্ধি করেছে। আপনার এই সম্মতিতে আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।’

মহম্মদ হাসানের পোস্টে দেবের প্রতিক্রিয়া
দেব গিল্ডের সম্পাদক মহম্মদ হাসানের একটি পোস্ট শেয়ার করে ক্যাপশনে লেখেন, ” আমাকে এই সম্মান দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি চাই আরও অনেক বাংলা সিনেমা তৈরি হোক এবংআমাদের টেকনিশিয়ানরা আরও বাংলার ও বাইরের কাজের সুযোগ পাক।”
কি লেখা ছিল সদস্য পদের আমন্ত্রণ পত্রে? Dev Tollywood federation
প্রসঙ্গত, সিনে প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংস্থার সাম্মানিক সদস্যপদ গ্রহণের আমন্ত্রণ পত্র জানানো হয়েছিল প্রযোজক তথা সাংসদ দেব কে। সেই সদস্যপদ গ্রহণের আমন্ত্রণপত্রে লেখা ছিল, ‘মহাশয়, গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা সহ জানাই যে, আপনার দীর্ঘদিনের বিনোদন ও সামাজিক অবদান, অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং সমাজ ও বিভিন্ন সংগঠনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য আমাদের সংগঠন গভীরভাবে অনুপ্রাণিত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আপনার মূল্যবান পরামর্শ, অভিজ্ঞতা ও দিকনির্দেশনা আমাদের সংগঠনের ভবিষ্যৎ পথচলাকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করবে। আপনি অনুগ্রহ করে এই সম্মানজনক প্রস্তাবটি গ্রহণ করে আমাদের সংগঠনকে গৌরবান্বিত করবেন- এই প্রত্যাশা রইল। সম্মানিত আগমনে গৌরবান্বিত আমরা- আপনাকে স্বাগত জানাই।’
ইন্ডাস্ট্রিতে অশান্তির আবহ
গত কয়েক মাস ধরে টলিউডে কাজ বন্ধ, টেকনিশিয়ান ও পরিচালকদের মধ্যে মতবিরোধ এই সবকিছু মিলিয়ে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই আবহে দেবের মতো একজন জনপ্রিয় মুখের ফেডারেশনের সঙ্গে যুক্ত হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একাংশ।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনা এবং রাজনীতিতে নিজের দক্ষতার পরিচয় আগেই দিয়েছেন দেব। এবার গিল্ডের সদস্য হিসেবে তাঁর নতুন দায়িত্ব কতটা সফলভাবে পালন করেন, সেদিকেই তাকিয়ে রয়েছে টলিউড মহল।
